PriyoKhobor-PNG
শনিবার, ২৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৪ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, বিকাল ৩:০৫
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

বগুড়ার নন্দীগ্রামে ৩২ লাখ টাকার আরসিসি সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মোশারফ হোসেন

দৈনিক গণআওয়াজ
জুলাই ৫, ২০২৬ ৭:৫৩ অপরাহ্ণ
| 113
Link Copied!

এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ
বগুড়ার নন্দীগ্রাম পৌরসভায় স্থানীয় অবকাঠামো উন্নয়নের ধারাবাহিকতায় ৩২ লাখ টাকার বেশি ব্যয়ে নির্মিতব্য একটি আরসিসি সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন করেছেন বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের সংসদ সদস্য ও বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলহাজ মোশারফ হোসেন।
রোববার (৫ জুলাই ২০২৬) বিকেলে নন্দীগ্রাম পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের মাঝগ্রামে আব্দুল করিমের বাড়ি থেকে আব্দুল মোমিনের বাড়ি পর্যন্ত ১৬০ মিটার দীর্ঘ আরসিসি সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করেন তিনি। বৃহত্তর পাবনা ও বগুড়া জেলার নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় ৩২ লাখ ৩২ হাজার ৯৮১ টাকা ব্যয়ে এ সড়ক নির্মাণ করা হচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আরা, সহকারী কমিশনার (ভূমি) রোহান সরকার, উপজেলা প্রকৌশলী নূর নবী খান, নন্দীগ্রাম পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা শাহীন মাহমুদ, নির্বাহী প্রকৌশলী আবু হেনা মোস্তফা কামাল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সরদার মো. ফজলুল করিম, উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর, সাংগঠনিক সম্পাদক আব্দুল হাকিম ও ইয়াছিন আলী, পৌর বিএনপির সভাপতি মো. আলেকজান্ডার, সাধারণ সম্পাদক কেএম শফিউল আলম সুমন, সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা, এনামুল হক বাচ্চু, পৌর কৃষকদলের সভাপতি সুশান্ত কুমার সরকার শান্ত, সাধারণ সম্পাদক আবু সাঈদ মিলন, পৌর যুবদলের আহ্বায়ক গোলাম রব্বানী, যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান শাহীন, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান তারেক, পৌর ছাত্রদলের সভাপতি রাকিবুল হাসান পলিন, সাধারণ সম্পাদক নুরনবীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিপুলসংখ্যক এলাকাবাসী।
উদ্বোধন শেষে সংসদ সদস্য মোশারফ হোসেন নন্দীগ্রাম পৌরসভার পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করেন এবং নন্দীগ্রাম ২০ শয্যার হাসপাতাল পরিদর্শন করে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি হাসপাতালের সার্বিক সেবার মান উন্নয়ন এবং নাগরিক সুবিধা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
সংক্ষিপ্ত বক্তব্যে মোশারফ হোসেন বলেন, এলাকার মানুষের জীবনমান উন্নয়নে অবকাঠামো উন্নয়নের পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য ও নাগরিক সেবার মানোন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে। তিনি বলেন, “জনগণের প্রত্যাশা পূরণে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। রাস্তাঘাট, ড্রেনেজ ও অন্যান্য উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে নন্দীগ্রাম ও কাহালুকে আধুনিক ও উন্নত জনপদ হিসেবে গড়ে তোলার লক্ষ্য নিয়ে কাজ করছি।”
তিনি আরও বলেন, “আমি সব সময় সাধারণ মানুষের পাশে ছিলাম, আছি এবং ভবিষ্যতেও থাকব ইনশাআল্লাহ। এলাকার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সবার সহযোগিতা ও অংশগ্রহণ প্রয়োজন।”
স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিনের দাবির পর গুরুত্বপূর্ণ এ সড়কের উন্নয়ন কাজ শুরু হওয়ায় তাদের চলাচলে ভোগান্তি কমবে এবং এলাকার যোগাযোগ ব্যবস্থা আরও সহজ ও নিরাপদ হবে। তারা দ্রুত কাজ সম্পন্ন করে জনসাধারণের জন্য সড়কটি উন্মুক্ত করার দাবি জানান।

আরও পড়ুনঃ  মুন্সিগঞ্জ জেলা বিএনপি নেতা যে কোন সময় পদ প্রত্যাহারের প্রক্রিয়ায় মহিউদ্দিন। 
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST