PriyoKhobor-PNG
শনিবার, ১১ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৩:৩৫
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

পটুয়াখালী প্রেসক্লাবের সদস্য সাংবাদিক জাকির মাহমুদ সেলিম আর নেই

দৈনিক গণআওয়াজ
জুলাই ৩, ২০২৬ ১০:৩৯ অপরাহ্ণ
| 52
Link Copied!

মোঃ আরিফুজ্জামান তুহিন শরীফ,
পটুয়াখালী প্রতিনিধিঃপটুয়াখালী প্রেসক্লাবের সদস্য জাতীয় দৈনিক মানবকন্ঠ পত্রিকার জেলা প্রতিনিধি সাংবাদিক জাকির মাহমুদ সেলিম আজ শুক্রবার দুপুর ১.১৫ মিঃ সময়, ঢাকাস্থ শ্যামলী আগারগাঁও বক্ষ ব্যাধী হাসপাতালে চিকিৎসারত অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬২ বছর।তিনি গত ৩০ জুন অসুস্থ হয়ে শ্যামলী টিবি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। আছর নামাজ পরে ঢাকাস্থ বাবর রোড মারকাজুল মসজিদে জানাজা নামাজ শেষেতার লাশ এ্যাম্বুলেন্সে করে পটুয়াখালীর উদ্দেশ্যে রওয়ানা হবে বলে স্বজনরা জানিয়েছেন।সাংবাদিক জাকির মাহমুদ সেলিমের মৃত্যুর খবরে পটুয়াখালী সাংবাদিকদের মাঝে শোকের ছায়া নেমে আসে। সাংবাদিকরা জাকির মাহমুদ সেলিমের বিদেয়ী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকাহত পরিবারবর্গের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। জাকির মাহমুদ সেলিম পটুয়াখালী পৌরসভার সাবেক কমিশনার মরহুম মো. ইউনুচ মিয়ার বড় ছেলে।

আরও পড়ুনঃ  দেশজুড়ে ঝড়-বৃষ্টি, পানির নিচে কৃষকের স্বপ্ন
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST