PriyoKhobor-PNG
শনিবার, ১১ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ভোর ৫:৫২
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

আজীবন কয়রার মানুষের পাশে থাকতে চাই …….জেলা পরিষদের প্রশাসক বাপ্পী

দৈনিক গণআওয়াজ
জুলাই ২, ২০২৬ ৮:০৩ অপরাহ্ণ
| 39
Link Copied!

কয়রা(খুলনা)প্রতিনিধিঃ

খুলনা জেলা পরিষদের প্রশাসক ও খুলনা জেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পী বলেছেন, জীবনে যে কয়দিন বেঁচে আছি সেই কয়টাদিন কয়রার মানুষকে ছেড়ে কোথাও যাবোনা। আজীবন কয়রার মানুষের পাশে থেকে কাজ করতে চাই জানিয়ে তিনি আরও বলেন, দুর্যোগ প্রর্বন কয়রার উন্নয়নের জন্য বর্তমান সরকার বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছে। দ্রুত সে সকল কাজ বাস্তবায়ন করা হবে। বৃহস্পতিবার (২ জুলাই) বিকাল ৪ টায় খুলনা জেলা পরিষদ কর্তৃক সামাজিক অবকাঠামো উন্নয়ন ও সংস্কার ১ম ধাপে উপজেলা পরিষদ মিলনায়তনে কয়রা উপজেলার সকল প্রকল্পের বরাদ্ধপ্রাপ্ত চিঠি হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য এ সব কথা বলেন তিনি। উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল্লাহ আল বাকীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খুলনা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এস এম শামীম কবির ও জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক আশরাফুল আলম নান্নু। এতে আরও বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন কয়রা উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব নুরুল আমিন বাবুল, জেলা বিএনপির সদস্য এম এ হাসান, আলহাজ্ব মনিরুজ্জামান বেল্টু, আলহাজ্ব আবু সাইদ বিশ্বাস, বিএনপি নেতা জিএম মাওলা বকস, মোঃ শরিফুল আলম, এস এম আঃ রহিম, সরদার মতিয়ার রহমান, প্রভাষক আবুল কালাম আজাদ, শেখ সিরাজুল ইসলাম, এ্যাডঃ মঞ্জুরুল আলম নান্নু, গাজী সিরাজুল ইসলাম জিএম রফিকুল ইসলাম, কোহিনূর ইসলাম, ডিএম নুরুল ইসলাম, নাজমুল হুদা, মোস্তাফিজুর রহমান, ফয়জুল করিম খোকন, মহররম হোসেন, ডাঃ নুর ইসলাম খোকন, আবুল বাশার ডাবলু, মঞ্জুর মোর্শেদ, জেলা যুবদল নেতা রুবেল মীর, ইঞ্জিঃ জাহিদুর রহমান শোভন, কয়রার যুবদল নেতা মোতাসিম বিল্যাহ, ইহছানুর রহমান, আকবার হোসেন, আবুল কালাম আজাদ কাজল, আহাদুর রহমান লিটন, আছাদুল ইসলাম, ইউনুস আলী, আনারুল ইসলাম ডাবলু, হাফিজুর রহমান, দেলোয়ার হোসেন, স্বেচ্ছাসেবক দল নেতা নুর ইসলাম খোকা, ডিএম হেলাল উদ্দিন, রবিউল ইসলাম, নজরুল ইসলাম, কৃষক দল নেতা এস এম গোলাম রসুল, ছাত্রদল নেতা আরিফ বিল্লাহ সবুজ, মাহমুদ হাসান, আলমগীর হোসেন, মেহেদী হাসান সবুজ, ইমরান হোসেন প্রমুখ। পরে তিনি উপজেলা পরিষদ চত্বরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সাধারণ মানুষের মাঝে গাছের চারা বিতরনের পাশাপাশি বৃক্ষ রোপন করেন।

আরও পড়ুনঃ  কুড়িগ্রাম নাগেশ্বরীতে চাচিকে ধর্ষণের অভিযোগে ভাতিজার বিরুদ্ধে মামলা 
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST