PriyoKhobor-PNG
, , ,
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

চৌগাছায় ছাত্রলীগ নেতার র’হস্যজনক মৃত্যু

দৈনিক গণআওয়াজ
জুলাই ২, ২০২৬ ৭:৫১ অপরাহ্ণ
| 37
Link Copied!

শাহীন সোহেল যশোর প্রতিনিধি//
চৌগাছায় হাবিবুর রহমান পাভেল (২৭) নামে এক ছাত্রলীগ নেতার র’হস্যজনক মৃত্যু হয়েছে। তিনি চৌগাছা পৌরসভার তারনিবাস গ্রামর নুর ইসলামের ছেলে।জানা গেছে, ১ জুলাই দিবাগত গভীর রাতে (২জুলাই, রাত ২টার দিকে) নিজ বাসভবন থেকে অনুমানিক ১ কিলোমিটার দুরে চৌগাছা পৌরসভার অন্তর্ভুক্ত ৩নং ওয়ার্ডের তারনিবাস গ্রামের শ্রী শ্রী দূর্গা মন্দিরের পিছনে জনৈকা লিপি খাতুনের নির্মানাধীন দুই তলা বিল্ডিং এর ছাদের উপরে হঠাৎ অ’সুস্থ হয়ে পড়েন। তখন পাশে থাকা প্রত্যক্ষদর্শী ১। সোহাগ সরদার (২২), পিতা- ভাদু কুমার সরদার সাং তারনিবাস, থানা-চৌগাছা, জেলা- যশোরকে দেখে পানি নিয়ে উপরে আসতে বলেন। পরবর্তীতে সোহাগ সরদার পানি নিয়ে উপরে গেলে ভিকটিম পানি খেয়ে আরো অসুস্থ হয়ে পড়লে সোহাগ সরদার প্রতিবেশী ভ্যান চালক মনা সরদার (৪০), পিতা-চন্ডি সরদার সাং তারনিবাস কে মোবাইল ফোন করে ঘটনাস্থলে দ্রুত আসতে বলেন। ভ্যান চালক মনা সরদার ভ্যান নিয়ে আসলে সোহাগ সরদার ও মনা সরদার পাভেলকে অসুস্থ অবস্থায় ভ্যানে কর রাত ৩:১০ মিনিটে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে যান।

সেখানে কর্তব্যরত ডাক্তার শারীরিক পরীক্ষা নিরীক্ষা শেষে হাসপাতালে আনার আগেই পাভেল মারা গেছে বলে জানান।

এলারাবাসী প্রশ্ন তুলেছেন, এতো রাতে নিজের বাড়ি ছেড়ে প্রায় ১কিলোমিটার দূরে ওই স্থানে তিনি কি করছিলেন? কারা তাকে ওই স্থানে নিয়ে গেলো? কেনই বা নিয়ে গেলো? যারা তাকে উদ্ধার করলো, তারা এক কিলোমিটার দূরের বাড়িতে সংবাদ না দিয়ে মৃত অবস্থায় কেনই বা হাসপাতালে নিলেন?

আরও পড়ুনঃ  যে ৭ সবজি ও ফল আপনার এখনই প্রয়োজন
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST