PriyoKhobor-PNG
শনিবার, ১১ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৩:১৯
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

চৌগাছা উপজেলা বিএনপির জরুরি সভা অনুষ্ঠিত, দলীয় কার্যক্রম জোরদারে নেতৃবৃন্দের ঐক্যের আহ্বান

দৈনিক গণআওয়াজ
জুন ২৯, ২০২৬ ১০:১২ অপরাহ্ণ
| 25
Link Copied!

শাহীন সোহেল যশোর প্রতিনিধি//

যশোরের চৌগাছায় উপজেলা বিএনপির উদ্যোগে সোমবার (২৯ জুন) বিকাল ৩টায় এক জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন চৌগাছা উপজেলা বিএনপির সভাপতি এম এ সালাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মো. জহুরুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও হাকিমপুর ইউনিয়ন পরিষদের তিনবারের চেয়ারম্যান মো. মাসুদুল হাসান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান (মোস্তাক) এবং অ্যাডভোকেট আলীবুদ্দীন খান।

এ সময় উপজেলা বিএনপি, ইউনিয়ন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষকদল, ছাত্রদল ও বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

জরুরি সভায় দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা, নেতাকর্মীদের মধ্যে ঐক্য ও শৃঙ্খলা বজায় রাখা এবং আগাম রাজনৈতিক কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের বিষয়ে আলোচনা করা হয়। পাশাপাশি দলীয় সিদ্ধান্ত বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান উপস্থিত নেতৃবৃন্দ।

আরও পড়ুনঃ  ঢাকা বিশ্ববিদ্যালয়স্থ পাইকগাছা ছাত্র কল্যাণ সমিতির ক্যারিয়ার সেমিনার অনুষ্ঠিত 
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST