লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়নের সুখছড়ী মৌজায় অবস্থিত একটি প্রাচীন সার্বজনীন কবরস্থানকে বিভাজন করে ব্যক্তিগত স্বার্থে ব্যবহার এবং সরকারি বরাদ্দের অর্থ অপব্যবহারের অভিযোগ উঠেছে। এ ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দিয়েছেন স্থানীয় বাসিন্দারা। অভিযোগে উল্লেখ করা হয়, সুখছড়ী কামারদীঘির পূর্বপাড় সংলগ্ন আরএস খতিয়ান-১২৮১ ও বিএস খতিয়ানভুক্ত সরকারি (খাস) কবরস্থানটি দীর্ঘদিন ধরে এলাকার সর্বসাধারণের দাফনকার্যে ব্যবহৃত হয়ে আসছে। স্থানীয়দের দাবি, তাদের পূর্বপুরুষ, মা-বাবা ও স্বজনদের কবরও ওই কবরস্থানে রয়েছে। অভিযোগকারীদের ভাষ্য অনুযায়ী, এলাকার মৃত কবির আহমদের ছেলে ফরিদ আহমদ কবরস্থানটিকে পারিবারিক কবরস্থান হিসেবে উপস্থাপন করে চট্টগ্রাম জেলা পরিষদ থেকে “সর্বসাধারণের কবরস্থান সংস্কার” প্রকল্পের আওতায় ১ লাখ ৫০ হাজার টাকার বরাদ্দ সংগ্রহ করেন। পরে ওই অর্থ ব্যবহার করে কবরস্থানের মাঝখানে সীমানা প্রাচীর নির্মাণের মাধ্যমে একটি অংশকে ব্যক্তিগত কবরস্থানে রূপান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে বলে অভিযোগ করা হয়। স্থানীয়রা আরও দাবি করেন, কবরস্থানের মাঝখানে দেওয়াল নির্মাণের ফলে সাধারণ মানুষের দাফনকার্যে প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে। একই সঙ্গে কবরস্থানের মূল্যবান জায়গা নষ্ট হওয়ার পাশাপাশি এর সার্বজনীন চরিত্রও ক্ষুণ্ন হচ্ছে। তারা অভিযোগ করেন, সরকারি অর্থ যে উদ্দেশ্যে বরাদ্দ দেওয়া হয়েছে, তা বাস্তবায়নের পরিবর্তে ব্যক্তিগত স্বার্থে ব্যবহারের চেষ্টা চলছে। এলাকাবাসীর পক্ষ থেকে ইউএনওর কাছে বিষয়টি জরুরি ভিত্তিতে তদন্ত, সরকারি খতিয়ানভুক্ত কবরস্থানের সীমানা নির্ধারণ, চলমান নির্মাণকাজ বন্ধ, অবৈধভাবে নির্মিত দেয়াল অপসারণ এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে। পাশাপাশি কবরস্থানের মাঝখানে বিভাজন না করে চারপাশে প্রাচীর নির্মাণের মাধ্যমে এর পূর্বের সার্বজনীন অবস্থা ফিরিয়ে দেওয়ারও আহ্বান জানানো হয়েছে। এ বিষয়ে অভিযুক্ত ফরিদ আহমদ জানান, কবরস্থানের অধিকাংশ জায়গা আমাদের খতিয়ানভুক্ত। কবরস্থানে কিছুটা সরকারি খাস খতিয়ানভুক্ত জায়গাও রয়েছে। সার্বজনিন কবরস্থান হিসেবে কবরের রক্ষণাবেক্ষণ ও…
পোরশা নওগাঁ থেকে মোঃ কামরুজ্জামান সরকার বাবু:- নওগাঁ জেলার পোরশা উপজেলায় ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকেল্পর (৩য় পর্যায়) আওতায় গৃহস্থালি ২টি প্রদশর্নীতে মৎস্য খাদ্য ও সবজি এবং…
শেখ মাহতাব হোসেন ডুমুরিয়া খুলনা। খুলনার ডুমুরিয়া সরকারি হাসপাতালে চিকিৎসা নিতে এসে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও ডাক্তার পাচ্ছেন না রোগীরা। চেম্বারে তালা, করিডোরে হতাশ মুখ। অথচ হাজিরা খাতায় ঠিকঠাক…
বিশেষ প্রতিনিধি , সাতক্ষীরা ও খুলনা জেলার বিভিন্ন উপকূলীয় এলাকায় সাংবাদিক, মানবাধিকার কর্মী এবং এমনকি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব পরিচয়ে সাধারণ মানুষের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার সুনির্দিষ্ট অভিযোগ…
মোঃ সোহেল রানা রাজশাহী রাজশাহীর মোহনপুর উপজেলার খাড়ইল মিলঘর এলাকায় রাজশাহী-নওগাঁ মহাসড়কে মাহিন্দ্রা ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত এবং তিনজন আহত হয়েছেন। বুধবার (১০ জুন) সকাল ৯টা ৪৫ মিনিটের…
মাহিদুল ইসলাম ফরহাদ,চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার শাজাহানপুর ইউনিয়নের দুর্লভপুর এলাকায় মাদক চোরাকারবার নিয়ে আয়োজিত একটি গ্রাম্য সালিশ রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ নিয়েছে। দুই পক্ষের সংঘর্ষে বল্লমের আঘাতে ইব্রাহিম (৩৫)…
মোঃ রবিউল ইসলাম;নলডাঙ্গা(নাটোর)প্রতিনিধি : নাটোরের নলডাঙ্গায় ব্রক্ষপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহিদুল ইসলাম জাহিদ (৫৫) এর জানাজায় হাজারো মানুষের অংশ গ্রহণের ঢল নেমেছে। বুধবার (১০ জুন-২০২৬) সকাল দশটায় নলডাঙ্গা উপজেলার…
মোঃ সোহেল রানা রাজশাহী বিভাগীয় ব্যুরো প্রধান গাজীপুরের গাছা থানা এলাকায় ভূয়া ম্যাজিস্ট্রেট ও গ্যাস কর্মকর্তা পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে দুইজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় গাজীপুর সিটি কর্পোরেশনের ৫১ ও…
উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে: নড়াইলে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ এস্কাফ সিরাপসহ যুবক গ্রেপ্তার। নড়াইলে ৫৯ বোতল এস্কাফ সিরাপসহ যুবক আটক নড়াইল সদর উপজেলায় যাত্রীবাহী বাস থেকে ৫৯ বোতল…
পটুয়াখালী জেলা প্রশাসক কার্যালয়ের ভূমি অধিগ্রহণ (এল/এ) শাখার সার্ভেয়ার কমল দেবনাথকে বলা হয় দুর্নীতির মাস্টারমাইন্ড। তার মূল পোস্টিং খুলনা বিভাগে হলেও প্রেষনে তিনি বছরের পর বছর পটুয়াখালী জেলা প্রশাসক কার্যালয়ে…
Design & Developed by: BD IT HOST