এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ
বগুড়া মহানগরীর পরিবেশ সংরক্ষণ ও সবুজায়ন কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া মহানগরীর ১৪ নং ওয়ার্ড যুব ও ক্রীড়া বিভাগের উদ্যোগে বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৯ জুন ২০২৬) বিকেলে বেলাইল জামিলনগর সড়কের পাশে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ করেন বগুড়া মহানগর যুব বিভাগের সভাপতি আব্দুস ছালাম তুহিন।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১৪ নং ওয়ার্ড জামায়াতের আমির আবু হানিফ, সেক্রেটারি গোলাম আজম, সহকারী সেক্রেটারি ইমদাদ হোসেন, যুব বিভাগের সহ-সভাপতি আব্দুল হান্নান এবং ওয়ার্ড যুব বিভাগের সেক্রেটারি আল আমিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ১৪ নং ওয়ার্ড যুব বিভাগের সভাপতি আবুল কাশেম।
বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে ব্যাপক বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। তারা সকলকে নিজ নিজ অবস্থান থেকে অন্তত একটি করে গাছ রোপণ ও পরিচর্যার আহ্বান জানান।
অনুষ্ঠানে বিভিন্ন প্রজাতির শতাধিক গাছের চারা সাধারণ মানুষের মাঝে বিতরণ করা হয় এবং সড়কের পাশে বৃক্ষরোপণ করা হয়। স্থানীয় বাসিন্দারা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে পরিবেশবান্ধব এ ধরনের কর্মসূচি নিয়মিত আয়োজনের আহ্বান জানান।
আয়োজকরা জানান, দেশব্যাপী সবুজায়ন আন্দোলনকে বেগবান করতে এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ভবিষ্যতেও এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক: এস আর নিরব। Office: ২০৫/৪, খান প্লাজা, (লিফটে ৭ রুম নং -৯ সি) ফকিরাপুল, কালভার্ট রোড, মতিঝিল, ঢাকা ১০০০, Mobil: 01713-086019