প্রিন্ট এর তারিখঃ জুন ১৯, ২০২৬, ৭:৫২ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ১৯, ২০২৬, ৫:৫৬ অপরাহ্ণ
ঝিনাইদহে মেডিকেল কলেজ স্থাপনের দাবিতে উত্তাল কালীগ ‘ঞ্জ: দ্রুত বাস্তবায়নের আল্টিমেটাম।

স্টাফ রিপোর্টার ) মোঃ জাহাঙ্গীর হোসেন।
“ঝিনাইদহের উন্নয়নে,আমরা সবাই একসাথে” এই স্লোগানকে ধারণ করে ঝিনাইদহ জেলায় একটি পূর্ণাঙ্গ মেডিকেল কলেজ হাসপাতাল স্থাপনের দীর্ঘদিনের প্রাণের দাবি আজ আবারও নতুন করে সোচ্চার হয়ে উঠল। আজ শুক্রবার বেলা ১১টার দিকে ঝিনাইদহের কালীগঞ্জ মেইন বাসস্ট্যান্ড চত্বরে ‘কালীগঞ্জ উপজেলাবাসী’-এর আয়োজনে এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
উন্নয়নবঞ্চিত ঝিনাইদহবাসীর স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ এবং উন্নত চিকিৎসার জন্য স্থানীয়ভাবে মেডিকেল কলেজের প্রয়োজনীয়তা তুলে ধরে এ মানববন্ধনে অংশ নেন সর্বস্তরের মানুষ।
মানববন্ধন কর্মসূচিতে সংহতি প্রকাশ করে স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ ও তৌহিদী জনতা তাদের দাবি আদায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন ঝিনাইদহ ৪ এর সংসদ সদস্য মাওলানা আবু তালিব,, এছাড়াও কঠোর হুঁশিয়ারি বক্তব্য রাখেন
বর্তমান থানা আমির হযরত মাওলানা আঃ হক সাহেব তার বক্তব্যে বলেন, "চিকিৎসা পাওয়া মানুষের মৌলিক অধিকার। ঝিনাইদহের মানুষ দীর্ঘকাল ধরে উন্নত চিকিৎসাসেবা থেকে বঞ্চিত। একটি মেডিকেল কলেজ হাসপাতাল শুধু চিকিৎসা নয়, এই অঞ্চলের সামগ্রিক শিক্ষাব্যবস্থা ও অর্থনীতির চাকা সচল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমরা অবিলম্বে ঝিনাইদহে মেডিকেল কলেজ স্থাপনের সরকারি ঘোষণার দাবি জানাচ্ছি।"
সাবেক থানা আমির ও বিশিষ্ট ব্যক্তিত্ব প্রফেসর লুৎফর রহমান বলেন, "আমরা উন্নয়নের নামে কোনো বৈষম্য চাই না। ঝিনাইদহের লক্ষ লক্ষ মানুষের প্রাণের দাবি আজ এই মেডিকেল কলেজ। এটি আমাদের অধিকার, কোনো অনুগ্রহ নয়। সরকার যদি দ্রুত এ বিষয়ে দৃশ্যমান উদ্যোগ না নেয়, তবে আমরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব।"
সাবেক থানা আমির হযরত মাওলানা অলিউর রহমান বলেন, "উন্নয়নের মূল ভিত্তি হলো সুস্বাস্থ্য। একটি মেডিকেল কলেজ হাসপাতাল না থাকায় আমাদের সাধারণ মানুষকে ঢাকা বা খুলনায় ছুটতে হয়, যা অত্যন্ত ব্যয়বহুল ও কষ্টসাধ্য। জনদুর্ভোগ লাঘবে সরকারের সদয় দৃষ্টি আকর্ষণ করছি।"
মানববন্ধনে অংশ নেওয়া সাধারণ তৌহিদী জনতা ক্ষোভ প্রকাশ করে বলেন, "আমরা আর কোনো আশ্বাস শুনতে চাই না, আমরা দ্রুত মেডিকেল কলেজ হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন দেখতে চাই। আমাদের এই ন্যায্য দাবি আদায়ে আমরা রাজপথ ছাড়ব না।" মানববন্ধন শেষে বক্তারা দ্রুত সময়ের মধ্যে ঝিনাইদহ মেডিকেল কলেজ স্থাপনের প্রকল্প হাতে নেওয়ার জন্য সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি উদাত্ত আহ্বান জানান। কর্মসূচিটি স্থানীয় জনগণের ব্যাপক অংশগ্রহণে একটি সফল গণজোয়ারে রূপ নেয়।
সম্পাদক ও প্রকাশক: এস আর নিরব। Office: ২০৫/৪, খান প্লাজা, (লিফটে ৭ রুম নং -৯ সি) ফকিরাপুল, কালভার্ট রোড, মতিঝিল, ঢাকা ১০০০, Mobil: 01713-086019
ই-পেপার