সাংবাদিক আকাশ দাশ সৈকত:
চলতি বিশ্বকাপ শেষেই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর কথা গুরুত্ব দিয়ে ভাবছেন বেলজিয়ামের তারকা গোলরক্ষক থিবো কুর্তোয়া।
বিশ্বকাপে এখনো মাঠে নামেনি বেলজিয়াম। মিশরের বিপক্ষে ম্যাচ দিয়ে নিজেদের বিশ্বকাপ মিশন শুরু করতে যাচ্ছে তারা। তবে মাঠে নামার আগেই ম্যাচ-পূর্ববর্তী সংবাদ সম্মেলনে নিজের অবসরের ইঙ্গিত দিলেন এই রিয়াল মাদ্রিদ তারকা। তিনি জানান, কানাডা, মেক্সিকো ও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিতব্য এই বিশ্বকাপের পরই আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছেন।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে কুর্তোয়া বলেন, "এই মুহূর্তে আমাদের ভবিষ্যৎ নিয়ে কথা বলা উচিত কি না, তা আমি জানি না। তবে এই টুর্নামেন্টের পর আন্তর্জাতিক ফুটবলে আমি খেলা চালিয়ে যাব কি না, তা নিয়ে ভাবার সময় হয়তো এসেছে।"
২০১১ সালে জাতীয় দলে অভিষেক হওয়া ৩৪ বছর বয়সী কুর্তোয়া এখন পর্যন্ত বেলজিয়ামের হয়ে ১০৯টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। দেশের হয়ে এটিই তার শেষ বড় মঞ্চ হতে যাচ্ছে কি না, তা এখন সময়ের অপেক্ষা।
সম্পাদক ও প্রকাশক: এস আর নিরব। Office: ২০৫/৪, খান প্লাজা, (লিফটে ৭ রুম নং -৯ সি) ফকিরাপুল, কালভার্ট রোড, মতিঝিল, ঢাকা ১০০০, Mobil: 01713-086019