মোঃ সামছুল হক,নেত্রকোণা প্রতিনিধিঃ
নেত্রকোণার মদন উপজেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ লঙ্ঘনের দায়ে পৃথক অভিযানে দুই ব্যক্তিকে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১১ জুন) উপজেলার বিভিন্ন এলাকায় পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারা অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়। অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন মদন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব নাদির হোসেন শামীম।
দণ্ডপ্রাপ্তদের মধ্যে মোঃ রিপুল মিয়া (৩০), পিতা- মৃত যাদেব আলী, সাং- হাঁসকুড়ি। তাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারা মোতাবেক ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ২০০ (দুইশত) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
অপরদিকে বাবুল মিয়া (৭০), পিতা- মৃত রহিম উদ্দিন, সাং- মদন দক্ষিণপাড়া। তাকে একই আইনের ৩৬(৫) ধারা অনুযায়ী ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০০ (পাঁচশত) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন ও মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।
সম্পাদক ও প্রকাশক: এস আর নিরব। Office: ২০৫/৪, খান প্লাজা, (লিফটে ৭ রুম নং -৯ সি) ফকিরাপুল, কালভার্ট রোড, মতিঝিল, ঢাকা ১০০০, Mobil: 01713-086019