প্রিন্ট এর তারিখঃ জুন ১০, ২০২৬, ৭:৫০ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ৮, ২০২৬, ১২:৫০ অপরাহ্ণ
গাইবান্ধায় ছাত্রলীগ নেতা গ্রেফতার

মোঃ মিঠু মিয়া
গাইবান্ধা জেলা প্রতিনিধি:
গাইবান্ধা সদর উপজেলার ডেভিড কোম্পানি পাড়া এলাকার বাসিন্দা ও গাইবান্ধা সদর পৌরসভার ১ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি মো. লাওহে মাহফুজ (অমিত) (২৬) কে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
গ্রেফতারকৃত লাওহে মাহফুজ (অমিত) গাইবান্ধা সদর উপজেলার ডেভিড কোম্পানি পাড়া এলাকার মো. লিটন শেখ ও মোছা. লাবনী বেগমের ছেলে।
জানা গেছে, শনিবার (৭ জুন ২০২৬) রাত আনুমানিক ৮টা ৩০ মিনিটে গাইবান্ধা সদর থানাধীন ভি এইড রোড বাংলাবাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে তাকে গাইবান্ধা সদর থানায় সোপর্দ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: এস আর নিরব। Office: ২০৫/৪, খান প্লাজা, (লিফটে ৭ রুম নং -৯ সি) ফকিরাপুল, কালভার্ট রোড, মতিঝিল, ঢাকা ১০০০, Mobil: 01713-086019
ই-পেপার