ভোলা প্রতিনিধি: মোঃ নুরুদ্দিন
"গড়বো সমাজ, গড়বো দেশ - মানবতার বাংলাদেশ" এই স্লোগানকে ধারণ করে ২০২০ সালে ভোলা সদর উপজেলার ১নং ভেদুরিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডে যাত্রা শুরু করে অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন *ভেদুরিয়া ইউনিয়ন সমাজ কল্যাণ সংস্থা*। ইউনিয়নের নামের সঙ্গে মিল রেখেই সংস্থার নামকরণ করা হয়।
আজ সংস্থাটি পেরিয়েছে ৬ বছরের পথচলা। মানবতার সেবায় নিবেদিত থেকে স্বেচ্ছাসেবী সদস্যরা প্রতিনিয়ত এগিয়ে নিয়ে যাচ্ছে সংগঠনটিকে।
*অনুষ্ঠানে উপস্থিত ছিলেন:*
সমাজসেবা অধিদপ্তরের কর্মকর্তা মোঃ দোলোয়ার হোসেন, ভোলা জেলা সামাজিক সংগঠন ঐক্য ফোরামের সভাপতি মীর মোসারেফ অমি, ভেদুরিয়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মোঃ জাকির হোসেন।
*ভেদুরিয়া ইউনিয়ন সমাজ কল্যাণ সংস্থার নেতৃবৃন্দ:*
সভাপতি মোঃ রফিকুল ইসলাম রফিক, সাধারণ সম্পাদক মোঃ মাকসুদ রহমান, দপ্তর সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন, প্রচার সম্পাদক মোঃ মেহেদী হাসান শুভ্র, ক্রীড়া সম্পাদক মোঃ তুহিন, সদস্য মোঃ বিল্লাল, মোঃ নুরনবীসহ আরও অনেকে।
*অন্যান্য অতিথি:*
ইয়ুথ নেটওয়ার্ক ফর ডেভেলপমেন্টের নির্বাহী পরিচালক মোঃ সাফায়েত হোসেন সিয়াম, সংগঠনটির সভাপতি রাফি, মানবতার বন্ধন যুব উন্নয়ন সংস্থার সভাপতি আমেনা খানম, সাধারণ সম্পাদক নারছিন আক্তার এবং ভেদুরিয়া সোসাল ডেভেলপমেন্ট ফোরামের সাংগঠনিক সম্পাদক মোঃ কবির।
৬ বছর পূর্তিতে সংস্থার পক্ষ থেকে সকল সদস্য, শুভাকাঙ্ক্ষী ও এলাকাবাসীকে আন্তরিক শুভেচ্ছা জানানো হয়।
সম্পাদক ও প্রকাশক: এস আর নিরব। Office: ২০৫/৪, খান প্লাজা, (লিফটে ৭ রুম নং -৯ সি) ফকিরাপুল, কালভার্ট রোড, মতিঝিল, ঢাকা ১০০০, Mobil: 01713-086019