ফাহাদ, লোহাগাড়া (চট্টগ্রাম):
জ্যৈষ্ঠের বিকেল। সূর্য তখন পশ্চিম আকাশে হেলে পড়েছে। বিস্তীর্ণ সবুজ মাঠে জড়ো হয়েছে শতাধিক শিশু-কিশোর। আছেন তরুণ ও বয়স্কেরাও। মাঠের একপাশে টেবিলে সাজানো আছে আনারস, আম, তাল, জাম, কাঁঠাল, লিচুসহ হরেক রকমের মৌসুমি ফল। এসব ফল কেটে প্লেটে সাজাচ্ছেন আট-দশজন তরুণ। পরে এইসব প্লেট মাঠে সারিবদ্ধভাবে সাজানো হলো। এরপর সবুজ ঘাসের উপর বসে মৌসুমি ফলের আনন্দে মেতে উঠলো শতাধিক শিশুকিশোর। তৃপ্তি নিয়ে তারা এইসব ফল খেয়ে আনন্দিত।
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় এমনই এক ব্যতিক্রমধর্মী আয়োজন করেছে বাঁশখালিয়া পাড়া ফাউন্ডেশন নামে একটি সংগঠন। শনিবার বিকেলে উপজেলার আমিরাবাদ গ্রামের বাঁশখালিয়া পাড়া এলাকায় অস্থায়ী খেলার মাঠে এ আয়োজন করা হয়। শিশুকিশোরদের আয়োজন দেখে আয়োজকেরা ও খুশি।
উৎসবের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমিরাবাদ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান জাহাঙ্গীর আলম। তিনি বলেন, 'মৌসুমের সঙ্গে মিল রেখে এমন আয়োজন প্রশংসনীয়। আশা করছি এলাকার তরুণরা এমন উৎসবগুলোর ধারা অব্যাহত রাখবে। মৌসুমি সব ফলকে সুন্দরভাবে সাজানো দেখে ভালো লাগছে। এমন একটি উৎসবে আসতে পেরে আমি আনন্দিত। এমন আয়োজন আমাদের সংস্কৃতিকে তুলে ধরে।'
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন আমিরাবাদ ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক সিরাজুল ইসলাম, চাকসুর আলাওল হলের ভিপি রাকিব মাহমুদ, সমাজকর্মী মনোয়ার হোসেন, বোরহান উদ্দিন সুজন, মোহাম্মদ জুনাইদ ও মুজাহিদুল ইসলাম পারভেজ, মোহাম্মদ এহেসান, আবু হানিফ, ফয়সাল, আয়াত, ফাহিম উদ্দীন প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক: এস আর নিরব। Office: ২০৫/৪, খান প্লাজা, (লিফটে ৭ রুম নং -৯ সি) ফকিরাপুল, কালভার্ট রোড, মতিঝিল, ঢাকা ১০০০, Mobil: 01713-086019