রতন রায় :কুড়িগ্রাম প্রতিনিধি,
মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, আধুনিক বাংলাদেশের স্থপতি ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে রাজারহাট উপজেলায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩০ মে) রাত সাড়ে আটটায় উপজেলা দলীয় কার্যালয়ে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক অ্যাডভোকেট শফিকুল ইসলাম।
আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব সহিদুল ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন, যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক সহিদুল ইসলাম ব্যাপারী ও অন্যান্য নেতাকর্মীরা
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা জাতীয়তাবাদী যুবদলের আহ্বায়ক আব্দুল কুদ্দুস, যুবদলের সদস্য সচিব নয়ন আলী, উপজেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রুবেল চৌধুরী, উপজেলা জাতীয়তাবাদী ছাত্রদলের আহ্বায়ক রুবেল পাটোয়ারী ও ছাত্রদলের সদস্য সচিব মিজানুর রহমান সাদ্দাম।
বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ও বহুদলীয় গণতন্ত্রের চেতনা ধারণ করে দেশকে সঠিক পথে পরিচালিত করার আহ্বান জানান। তারা তাঁর আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং তাঁর দেখানো পথে দেশপ্রেম ও জাতীয়তাবাদী চেতনায় উদ্বুদ্ধ হওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
আলোচনা সভার শুরুতেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। শেষে উপস্থিতদের মধ্যে তবারক বিতরণ করা হয়।
উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা এই আয়োজনে অংশগ্রহণ করেন এবং অনুষ্ঠানটি শান্তিপূর্ণ ও সাজানো-গোছানো পরিবেশে সম্পন্ন হয়।
সম্পাদক ও প্রকাশক: এস আর নিরব। Office: ২০৫/৪, খান প্লাজা, (লিফটে ৭ রুম নং -৯ সি) ফকিরাপুল, কালভার্ট রোড, মতিঝিল, ঢাকা ১০০০, Mobil: 01713-086019