প্রিন্ট এর তারিখঃ জুলাই ১১, ২০২৬, ৫:১৮ পি.এম || প্রকাশের তারিখঃ মে ২৯, ২০২৬, ৮:১০ অপরাহ্ণ
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকীতে /জেটেব বগুড়া জেলা শাখার উদ্যোগে দুঃস্থদের মাঝে কাপড় বিতরণ

এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ
মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী উপলক্ষে বগুড়ায় আলোচনা সভা ও দুঃস্থদের মাঝে কাপড় বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৯ মে ২০২৬) বিকালে বগুড়া সদরের গোকুল তমিরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে জাতীয়তাবাদী টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (জেটেব) বগুড়া জেলা শাখার উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে জেটেব বগুড়া জেলা শাখার আহ্বায়ক ও নাটোর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট ছাত্রদলের সাবেক সদস্য ইমরান নাজিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মাহমুদ ইসলাম কাজল।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোকুল ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি এবিএম মিলন, গোকুল ইউনিয়ন বিএনপির দপ্তর সম্পাদক ও ৬নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, ইউনিয়ন মহিলা দলের সভাপতি শিউলী বেগম, সাধারণ সম্পাদক খুরশিদা আক্তার খুশি, বগুড়া জেলা ছাত্র কল্যাণ পরিষদের সভাপতি ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আহ্বায়ক সদস্য সুলতান মাহমুদ শুভ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সিনিয়র সহ-সভাপতি আব্দুল্লাহ আল রুম্মান, ঢাকা মহানগর ছাত্রদল পশ্চিমের এজিএস উমায়ের হোসাইন সাকিব, বগুড়া জেলা স্বেচ্ছাসেবক দলের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আবু সাঈদ, জেটেব বগুড়া জেলা শাখার যুগ্ম আহ্বায়ক মাসফিয়াদ আল নাহিয়ান, ২নং যুগ্ম আহ্বায়ক সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের আবু সাঈদ রবি, বগুড়া সদর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ইমতিয়াজ আলম ইমন ও মনিরুল ইসলামসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
বক্তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রাজনৈতিক জীবন, স্বাধীনতা যুদ্ধে তাঁর অবদান এবং দেশের গণতন্ত্র প্রতিষ্ঠায় তাঁর ভূমিকার কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তারা বলেন, জিয়াউর রহমান ছিলেন আধুনিক বাংলাদেশের রূপকার এবং জাতীয়তাবাদী রাজনীতির অন্যতম পথপ্রদর্শক।
আলোচনা সভা শেষে দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে কাপড় বিতরণ করা হয়। পরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও মরহুম আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। একই সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, জিয়া পরিবার এবং দেশের শান্তি, সমৃদ্ধি ও গণতান্ত্রিক অগ্রযাত্রা কামনা করা হয়।
সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন গোকুল ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি শহীদুল ইসলাম।
সম্পাদক ও প্রকাশক: এস আর নিরব। Office: ২০৫/৪, খান প্লাজা, (লিফটে ৭ রুম নং -৯ সি) ফকিরাপুল, কালভার্ট রোড, মতিঝিল, ঢাকা ১০০০, Mobil: 01713-086019
ই-পেপার