মোঃ নুরুদ্দিন ,ভোলা প্রতিনিধি
ভোলা সদর উপজেলা শিবপুর ইউনিয়নে ৩ নং ওয়ার্ড রোকেয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, সাইক্লোন সেন্টারে অসহায় সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে পোশাক বিতরণ করলো সহায়তার হাত ফাউন্ডেশন।
অসহায় ও সুবিধাবঞ্চিত শিশুদের মুখে হাসি সহায়তার হাত ফাউন্ডেশন পাশে থাকি। এই স্লোগান ধরে অসহায় মানুষের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করে নিলো সহায়তার হাত ফাউন্ডেশন।
তখন উপস্থিত ছিলেন সহায়তার হাত ফাউন্ডেশন এর নির্বাহী পরিচালক ও প্রতিষ্ঠাতা মোঃ বাপ্পি, সহ সভাপতি মারজিয়া, সাধারণ সম্পাদক নুশরাত জাহান ছাদিয়া , মহিলা বিষয়ক সম্পাদক নুপুর, সদস্য মোঃ সজিব।
আরো উপস্থিত ছিলেন Ntv সাংবাদিক আরিফুল ইসলাম রিয়াজ।
বসুন্ধরা শুভসংঘ এর সভাপতি সাফায়েত ইসলাম সিয়াম,
ইয়ুথ ফর নেটওয়ার্ক এর সভাপতি মোঃ রাফি, আরো অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।
তখন সহায়তার হাত ফাউন্ডেশন এর নির্বাহী পরিচালক মোঃ বাপ্পি বক্তব্য রাখেন অসহায় সুবিধাবঞ্চিত শিশুদের মুখে হাসিতে হাসবো আমরা, অসহায় মানুষের পাশে থাকা আমাদের কর্তব্য। আমাদের একটি ছোট মানবিক উদ্যেগে একটি পরিবারের মুখে হাসি। কারো রক্তের প্রয়োজন হলে আমরা তাকে দূত রক্ত দেওয়ার চেষ্টা করি। বাল্যবিবাহ বন্ধ করার জন্য প্রতিরোধ গড়ে তুলি। সুবিধাবঞ্চিত মানুষের মাঝে বস্ত্র বিতরণ করি থাকি। অসহায় সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে পুষ্টিকর খাবার ও বই বিতরণ করে থাকি। একটি মানবিক কাজে উদ্যেগে তুলি অসহায় সুবিধাবঞ্চিত মানুষের হতদরিদ্র দেশ গড়ি।
সম্পাদক ও প্রকাশক: এস আর নিরব। Office: ২০৫/৪, খান প্লাজা, (লিফটে ৭ রুম নং -৯ সি) ফকিরাপুল, কালভার্ট রোড, মতিঝিল, ঢাকা ১০০০, Mobil: 01713-086019