সুমন শেখ, অগ্নিকণ্ঠ জেলা প্রতিনিধি কুষ্টিয়া ।।
পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে কুষ্টিয়া সদর উপজেলার খাজানগরে হাজারো অসহায়, দুস্থ ও নিম্নআয়ের মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করেছেন সমাজসেবী দম্পতি মোঃ মজনুর রহমান ও রুশিয়া মেম্বার। তাদের এই মানবিক উদ্যোগে এলাকায় প্রশংসার জোয়ার বইছে।
ঈদ আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে আয়োজিত এই উপহার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং এলাকার সাধারণ জনগণ। উপহার হিসেবে খাদ্যসামগ্রী ও প্রয়োজনীয় নিত্যপণ্য বিতরণ করা হয়।
৪ নং বটতৈল ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী এবং খাজানগর ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের রানিং মেম্বার রুশিয়া মেম্বার দীর্ঘদিন ধরে এলাকার মানুষের সুখ-দুঃখে পাশে থেকে কাজ করে যাচ্ছেন। পাশাপাশি তিনি মেম্বার এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির মহিলা সম্পাদিকার দায়িত্বও পালন করছেন।
অন্যদিকে তার স্বামী মোঃ মজনুর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দল-এর কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক হিসেবে সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন।
এ সময় রুশিয়া মেম্বার বলেন, “ঈদের আনন্দ ধনী-গরীব সবার মাঝে ভাগাভাগি করে নেওয়াই আমাদের মূল লক্ষ্য। মানুষের পাশে থাকতে পারলেই আমাদের ভালো লাগে।”
মোঃ মজনুর রহমান বলেন, “সমাজের অসহায় মানুষের মুখে হাসি ফোটানোই আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি। ভবিষ্যতেও আমরা এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখবো।”
স্থানীয়রা জানান, মজনু-রুশিয়া দম্পতি সবসময় সাধারণ মানুষের পাশে থাকেন। তাদের এই মহতী উদ্যোগ ঈদ আনন্দকে আরও অর্থবহ করে তুলেছে।
সম্পাদক ও প্রকাশক: এস আর নিরব। Office: ২০৫/৪, খান প্লাজা, (লিফটে ৭ রুম নং -৯ সি) ফকিরাপুল, কালভার্ট রোড, মতিঝিল, ঢাকা ১০০০, Mobil: 01713-086019