জীবননগর চুয়াডাঙ্গা প্রতিনিধি
চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়ন এর গয়েশপুর গ্রামের জনদুর্ভোগ নিরাষনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মানবিক উদ্যোগ
দীর্ঘদিন ধরে জলাবদ্ধতার কারণে গয়েশপুর হেনতার মোড় এলাকার রাস্তা চলাচলের অনুপযোগী হয়ে পড়েছিল। সামান্য বৃষ্টিতেই রাস্তাজুড়ে পানি ও কাদার সৃষ্টি হওয়ায় চরম দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ। বিশেষ করে শিক্ষার্থী, বৃদ্ধ, নারী ও যানবাহন চালকদের প্রতিদিনই নানা ভোগান্তির শিকার হতে হচ্ছিল।
স্থানীয় জনগণের এই দীর্ঘদিনের কষ্ট লাঘবে মানবিক উদ্যোগ গ্রহণ করে বাংলাদেশ জামায়াতে ইসলামী সীমান্ত ইউনিয়নের ১নং ওয়ার্ড। সংগঠনের পক্ষ থেকে রাস্তায় গুটকা প্রদান করে চলাচল কিছুটা স্বাভাবিক করার চেষ্টা করা হয়।
এ কার্যক্রমে সার্বিক সহযোগিতা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ৪নং সীমান্ত ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা মোঃ আবু বকর সিদ্দিক। উপস্থিত ছিলেন ১নং ওয়ার্ড মেম্বার পদপ্রার্থী মোঃ নাসির উদ্দীন, ওয়ার্ড সভাপতি মোঃ মমিন উদ্দিন, ওয়ার্ড সেক্রেটারি মোঃ আব্দুল মজিদসহ ওয়ার্ডের অন্যান্য ইউনিট দায়িত্বশীলবৃন্দ।
এসময় স্থানীয় সাধারণ জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন এবং উদ্যোগটিকে সাধুবাদ জানান। এলাকাবাসী বলেন, দীর্ঘদিন ধরে অবহেলিত এই রাস্তাটি সংস্কারের দাবি জানানো হলেও কার্যকর কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। অন্তত মানুষের দুর্ভোগ কমাতে এমন উদ্যোগ প্রশংসার দাবিদার।
স্থানীয়রা দ্রুত স্থায়ীভাবে রাস্তা সংস্কার ও জলাবদ্ধতা নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
সম্পাদক ও প্রকাশক: এস আর নিরব। Office: ২০৫/৪, খান প্লাজা, (লিফটে ৭ রুম নং -৯ সি) ফকিরাপুল, কালভার্ট রোড, মতিঝিল, ঢাকা ১০০০, Mobil: 01713-086019