এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১২ জানতে পারে যে, বগুড়া শহরের সুত্রাপুর এলাকার ঘোড়াপট্টি রোডে এক ব্যক্তি নেশাজাতীয় মাদকদ্রব্য ইয়াবা বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে।
প্রাপ্ত তথ্যের ভিত্তিতে র্যাব-১২ অধিনায়কের দিকনির্দেশনায় গত শুক্রবার (১৫ মে ২০২৬) রাতে সিপিএসসি বগুড়া, র্যাব-১২ এর একটি আভিযানিক দল উক্ত এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে মোঃ মতিন ফকির (২৬), পিতা-মৃত রশিদ ফকির, সাং-অঘোরা মালঞ্চা, থানা-কাহালু, জেলা-বগুড়া-কে ৩০ পিস নেশাজাতীয় ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়।
অভিযানকালে জব্দকৃত আলামতসহ আটককৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়া সদর থানা-এ হস্তান্তর করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: এস আর নিরব। Office: ২০৫/৪, খান প্লাজা, (লিফটে ৭ রুম নং -৯ সি) ফকিরাপুল, কালভার্ট রোড, মতিঝিল, ঢাকা ১০০০, Mobil: 01713-086019