মীর তানভীর ইসলামঃ
সিরাজগঞ্জে অভ্যন্তরীণ বোরো ধান-চাল এবং গম সংগ্রহ অভিযান ২০২৬ খ্রি. উদ্বোধন করা হয়।এতে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। সিরাজগঞ্জ সদর উপজেলা প্রশাসন এবং খাদ্য বিভাগ সিরাজগঞ্জ সদর, সিরাজগঞ্জ আয়োজনে, মঙ্গলবার ১২মে২০২৬ খ্রি. বিকেল ৩ টার দিকে সিরাজগঞ্জ এলএসডি সিরাজগঞ্জ সদর, সিরাজগঞ্জ প্রাঙ্গণ থেকে বোরোধান, চাল ও গম সংগ্রহের শুভ উদ্বোধন করেন সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃমামুন খান।এ সময় সিরাজগঞ্জ সদর কৃষি কর্মকর্তা কৃষিবিদ এস.এম নাসিম হোসেন,খাদ্য গুদামের সংরক্ষণ ও চলাচল কর্মকর্তা মোঃমঈন উদ্দীন, পরিদর্শক গোপাল চন্দ্রশীল, সিরাজগঞ্জ সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ মোহাজের হোসেন, সিরাজগঞ্জ সদর উপজেলা চাউল মালিক সমিতির সভাপতি মোঃ রেজাউল করিম রোকনী,কৃষক কালাম, কৃষক জয়নাল আবেদীন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য চলতি বোরো মৌসুমে সিরাজগঞ্জ সদর উপজেলা কৃষকের নিকট থেকে ১৪৩২ মেট্রিক টন ধান,১৮৯৫ মেট্রিক টন চাউল এবং ১৩৪ মেট্রিকটন গম স্থানীয় কৃষকদের থেকে ক্রয় করা হচ্ছে।
সম্পাদক ও প্রকাশক: এস আর নিরব। Office: ২০৫/৪, খান প্লাজা, (লিফটে ৭ রুম নং -৯ সি) ফকিরাপুল, কালভার্ট রোড, মতিঝিল, ঢাকা ১০০০, Mobil: 01713-086019