এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ
বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ রুবেল তালুকদার (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। গ্রেফতারকৃত রুবেল উপজেলার দীঘলকান্দি গ্রামের মৃত আব্দুল খালেক তালুকদারের ছেলে।
মঙ্গলবার (১২ মে ২০২৬) ডিএনসি, বগুড়া’র ‘ক’ সার্কেলের একটি আভিযানিক দল উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমাইয়া ফেরদৌসের নেতৃত্বে সারিয়াকান্দি উপজেলায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে।
অভিযানকালে তার কাছ থেকে ১ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
ডিএনসি জানায়, মাদকবিরোধী এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলমান থাকবে।
সম্পাদক ও প্রকাশক: এস আর নিরব। Office: ২০৫/৪, খান প্লাজা, (লিফটে ৭ রুম নং -৯ সি) ফকিরাপুল, কালভার্ট রোড, মতিঝিল, ঢাকা ১০০০, Mobil: 01713-086019