প্রিন্ট এর তারিখঃ জুলাই ১২, ২০২৬, ২:৪১ পি.এম || প্রকাশের তারিখঃ মে ৯, ২০২৬, ৪:৫৮ অপরাহ্ণ
কুড়িগ্রাম রাজারহাটে বোরো ধান কাটা মাড়াই শুরু উৎপাদন খরচ না ওঠার শঙ্কা চাষীরা
রতন রায় :কুড়িগ্রাম জেলা প্রতিনিধি
কুড়িগ্রামে রাজারহাটে চলতি মৌসুমে, চাষীরা বোরো ধান কাটা মারাইয়ের কাজে ব্যস্ত সময় পার করছেন। এদিকে বৈরী আবহাওয়ার কারণে বোরো ধান কাটা মারাইয়ে অনেক সমস্যা হচ্ছে বলে জানান, স্থানীয় কৃষকরা।আবার অনেকে ভেজা ধান নিয়ে বিপাকে পড়েছেন,রৌদ্র না থাকায় ধান শুকাতেও পারছেনা।অপরদিকে ধানের দাম কম থাকায়, কপালে ভাজ পড়েছে চাষীদের, তারা জানান এভাবে বাজার দর থাকলে,খরচের টাকাই উঠবে না। এছাড়া বৈরী আবহাওয়ার ফলে, বেশি দামেও শ্রমিক সংকটে, চিন্তিত চাষীরা।আজ শনিবার,৯ মে ২০২৬ ইং তারিখ সরেজমিনে কুড়িগ্রাম রাজারহাট উপজেলার বিভিন্ন এলাকায় ঘুরে দেখা যায়, মাঠে মাঠে চলছে বোরো ধান কাটা মাড়াইয়ের মহোৎসব রাজারহাট ৩ নং ইউনিয়নের দেবিচরণ গ্রামের এলাকার বাসিন্দা-আবুল হোসেন, লালমিয়া জানান, প্রায় ৫ বিঘা জমিতে হাইব্রিড সহ বিভিন্ন জাতের বোরো ধানের চারা রোপন করেছেন।তিনি অভিযোগ করে বলেন,সার সংকটে, চড়া দামে সার ক্রয় করে ধান চাষাবাদ করতে দ্বিগুণ খরচ হয়েছে।অল্প কিছু ধান কেটে ঘরে নিলেও বেশিরভাগ ধান জমিতে পড়ে আছে,বৈরি আবহাওয়ার কারণে ধান ঘরে আনা সম্ভব হচ্ছে না।এদিকে ধানের দাম কম হওয়ায়,এবারে খরচের টাকাই উঠবে না। উপজেলার নাজিমঁখান ইউনিয়নের আবু তালেব,জামাল হোসেন, আকবর আলী, ইউনুস আলী, খোকন চন্দ্র রায় - সহ আরো অনেকে বলেন এই ফসল দিয়েই পরিবারের খরচ খাবার সহ যাবতীয় খরচ যোগান দিতে হয়, বর্তমান প্রেক্ষাপটে হাল, চাষ, বীজ, সার, শ্রমিকদের দাম অনেক বেশি, ধানের বাজার অনেক কম থাকায় খরচের টাকাই উঠবে না।একদিকে বৈরী আবহাওয়া, অপরদিকে ধানের দাম কম থাকায়, আমাদের মত কৃষকদের বাঁচার উপায় নাই। সরকারের কাছে জোরদাবী জানাই, ধানের ব্যায় বিবেচনা করে ধানের মূল্য নির্ধারণ করা হোক যাতে চাষীদের লোকসান না হয়।
সম্পাদক ও প্রকাশক: এস আর নিরব। Office: ২০৫/৪, খান প্লাজা, (লিফটে ৭ রুম নং -৯ সি) ফকিরাপুল, কালভার্ট রোড, মতিঝিল, ঢাকা ১০০০, Mobil: 01713-086019
ই-পেপার