জয়পুরহাট প্রতিনিধিঃ
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা প্রশাসনের প্রশাসনিক কর্মকর্তা অনুপ কুমার দাসের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। ৪ মে সোমবার কার্যদিবস শেষে সন্ধ্যায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাশপিয়া তাসরিন সহ অন্যান্য কর্মচারীবৃন্দ ।
অনুপ কমুার দাস সাঁট মুদ্রাক্ষরিক পদে কর্মজীবন শুরু করেন। সিএ-কাম ইউডিএ পদে পদোন্নতি পেয়ে ২০০৭ সালে পাঁচবিবি উপজেলায় যোগদান করেন। ২০১৯ সালে উপজেলা প্রশাসনিক কর্মকর্তা পদোন্নতি পেয়ে চাকুরী জীবনের শেষ দিন পর্যন্ত এ উপজেলায় কর্মরত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: এস আর নিরব। Office: ২০৫/৪, খান প্লাজা, (লিফটে ৭ রুম নং -৯ সি) ফকিরাপুল, কালভার্ট রোড, মতিঝিল, ঢাকা ১০০০, Mobil: 01713-086019