ডিএম ফাহিমুর রহমান, রাজবাড়ী প্রতিনিধি
রাজাবাড়ীর গোয়ালন্দে ওরিয়েন্টেড জুট মিলের সামনে থেকে যাত্রীবাহী বাস তল্লাশি করে শুক্রবার রাত ৯টার দিকে র্যাব-১০ ফরিদপুরের সদস্যরা ২০ কেজি গাঁজা ও মোবাইল ফোনসহ ৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। ধৃত আসামীরা হচ্ছেন- কুমিল্লা জেলার চন্দনা এলাকার বাচ্চু মিয়ার পুত্র লিটন (২৭) লিটনের স্ত্রী মরিয়ম বেগম (২৫) ও রাঙ্গামাটি জেলার নলিয়া গ্রামের আব্দুর রব হাওলাদারের পুত্র নুর মোঃ হাওলাদার (২৫)। ফরিদপুর র্যাব ক্যাম্পের এ.আর.ও.জে কর্মকর্তা মোঃ সোহেল রানা বাদী হয়ে শনিবার (২ মে) গোয়ালন্দ ঘাট থানায় ৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। গোয়ালন্দ ঘাট থানার ওসি মোঃ শফিকুল ইসলাম মামলা দায়েরের সত্যতা স্বীকার করেন।
সম্পাদক ও প্রকাশক: এস আর নিরব। Office: ২০৫/৪, খান প্লাজা, (লিফটে ৭ রুম নং -৯ সি) ফকিরাপুল, কালভার্ট রোড, মতিঝিল, ঢাকা ১০০০, Mobil: 01713-086019