প্রিন্ট এর তারিখঃ জুন ১৯, ২০২৬, ৯:৪৪ পি.এম || প্রকাশের তারিখঃ মে ১, ২০২৬, ৮:২৬ অপরাহ্ণ
বগুড়ায় মে দিবস উপলক্ষে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত

এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ
“শ্রমিক-মালিক ঐক্য গড়ি, দ্রুত বাংলাদেশ গড়ে তুলি” - এই স্লোগানকে সামনে রেখে মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বগুড়া জেলা নির্মাণ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি, শ্রমিক সমাবেশ ও ত্রি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১ মে ২০২৬) বগুড়া জেলা নির্মাণ শ্রমিক ইউনিয়নের কলোনিস্থ কার্যালয়ে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিলের সদস্য, কেন্দ্রীয় কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি ও সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “আমরা বিশ্বাস করি শ্রমিকদের একমাত্র প্রাণের দল বিএনপি।” তিনি আরও বলেন, দেশের উন্নয়ন শ্রমিকদের ওপর নির্ভরশীল। শ্রমিকদের হাত সচল না থাকলে উন্নয়ন সম্ভব নয়। বিএনপি সরকার সবসময় শ্রমজীবী মানুষের অধিকার আদায়ে সোচ্চার ছিল বলেও তিনি উল্লেখ করেন।
তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, “সুস্থ শ্রমিকের কর্মঠ হাতই এনে দেবে নতুন প্রভাত।”
বগুড়া জেলা নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি হাফিজার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাজমুল হুদা পপন।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির কোষাধ্যক্ষ ও জেলা কৃষকদলের সদস্য সচিব এনামুল হক সুমন।
বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন বগুড়া জেলা লেদ শ্রমিক ইউনিয়নের সভাপতি লিটন শেখ বাঘা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের সাবেক কমিশনার আলহাজ জহুরুল ইসলাম, বগুড়া শহর শাখার ১২ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আজিজুল রহমান রিপন এবং শ্রমিক নেতা শফিকুল ইসলাম।
সাধারণ সভা বাস্তবায়ন কমিটির আহ্বায়ক বেলাল মণ্ডলের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সদস্য সচিব রায়হান আলী রানু, গাবতলী উপজেলা যুবদলের আহ্বায়ক আরিফুর রহমান মজনু, যুবদল নেতা মিল্টন হোসাইন, ছাত্রদল নেতা মোহতাছিন বিল্লা মুন, স্বেচ্ছাসেবকদল নেতা আব্দুল কুদ্দুস কাজীসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সম্পাদক ও প্রকাশক: এস আর নিরব। Office: ২০৫/৪, খান প্লাজা, (লিফটে ৭ রুম নং -৯ সি) ফকিরাপুল, কালভার্ট রোড, মতিঝিল, ঢাকা ১০০০, Mobil: 01713-086019
ই-পেপার