এম.এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ
বগুড়ার শেরপুরে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত হয়েছে। শুক্রবার (১ মে ২০২৬) সকাল ৯টায় শেরপুর শহরের স্থানীয় বাসস্ট্যান্ড এলাকা থেকে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন-এর উপজেলা ট্রেড ইউনিয়ন শাখার উদ্যোগে একটি বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়।
র্যালীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি, শ্রমিক কল্যাণ ফেডারেশনের অন্তর্ভুক্ত সকল ট্রেড ইউনিয়নের উপদেষ্টা এবং শাহবন্দেগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা নাজমুল হক ও প্রভাষক আব্দুল্লাহ আল মোস্তাফিধ নাসিম, যারা সংগঠনের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন। তারা মে দিবসের তাৎপর্য তুলে ধরে সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সেক্রেটারি মাওলানা আব্দুর রাজ্জাক। আলোচনা পর্বে বক্তব্য দেন ট্রেড ইউনিয়ন সম্পাদক আবু রায়হান রবি। এ সময় সহ-সভাপতি মো. শাহাদাত হোসেনসহ সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
র্যালীতে বিভিন্ন শ্রমিক সংগঠনের সদস্যরা অংশগ্রহণ করেন। এর মধ্যে ছিল শেরপুর উপজেলা দোকান কর্মচারী ইউনিয়ন, দর্জি শ্রমিক ইউনিয়ন, মৎস্য শ্রমিক ইউনিয়ন, ইটভাটা শ্রমিক ইউনিয়ন, ফার্নিচার শ্রমিক ইউনিয়ন ও গদিঘর শ্রমিক ইউনিয়নের নেতাকর্মী ও শ্রমিকরা।
শ্রমিকদের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার প্রত্যয়ে র্যালীটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
সম্পাদক ও প্রকাশক: এস আর নিরব। Office: ২০৫/৪, খান প্লাজা, (লিফটে ৭ রুম নং -৯ সি) ফকিরাপুল, কালভার্ট রোড, মতিঝিল, ঢাকা ১০০০, Mobil: 01713-086019