প্রিন্ট এর তারিখঃ মে ২৬, ২০২৬, ১২:২৩ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২৭, ২০২৬, ১১:১২ পূর্বাহ্ণ
এবার জেল থেকে ৫০ লাখ টাকা আত্মসাতের হিসাব চাইলেন ব্যারিস্টার সুমন

হবিগঞ্জের মাধবপুর উপজেলা-এ সাবেক সংসদ সদস্য ও বর্তমানে কারাবন্দি ব্যারিস্টার সাইদুল হক সুমন-এর নামে বরাদ্দ হওয়া প্রায় ৫০ লাখ টাকার উন্নয়ন প্রকল্পে অনিয়ম ও অর্থ আত্মসাতের অভিযোগ আবারও আলোচনায় এসেছে।
জানা গেছে, ২০২৩-২৪ অর্থবছরে এমপি কোটায় তার নামে বরাদ্দকৃত এ অর্থের হিসাব তিনি সম্প্রতি কারাগার থেকে তার ঘনিষ্ঠ কয়েকজনের মাধ্যমে জানতে চেয়েছেন। একই সঙ্গে বিষয়টি নিয়ে বাংলাদেশ হাইকোর্ট-এ রিট দায়েরের জন্যও তিনি তাদের অনুরোধ করেছেন বলে জানা যায়। পাশাপাশি বর্তমান সংসদ সদস্যকেও বিষয়টি তদন্ত করে দেখার আহ্বান জানিয়েছেন।
অভিযোগ অনুযায়ী, ব্যারিস্টার সুমন এলাকা ত্যাগ করার পর তার বরাদ্দের এই অর্থ তৎকালীন ইউএনও একেএম ফয়সাল এবং কয়েকজন অসাধু ঠিকাদার ভুয়া প্রকল্প দেখিয়ে উত্তোলন করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, ২০২৪ সালে আনিসুর রহমান রতন নামের এক স্থানীয় পত্রিকার সম্পাদক এ বিষয়ে তদন্ত দাবি করে তৎকালীন হবিগঞ্জের জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দেন। অভিযোগে উল্লেখ করা হয়, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-এর মাধ্যমে চা শ্রমিকদের জন্য রেইনকোট, সেলাই মেশিনসহ বিভিন্ন উপকরণ সরবরাহ এবং রাস্তা ও কালভার্ট নির্মাণের নামে বরাদ্দকৃত অর্থ যথাযথ পিআইসি কমিটি বা টেন্ডার প্রক্রিয়া ছাড়াই প্রায় ৫০ লাখ টাকা উত্তোলন করা হয়েছে।

সম্পাদক ও প্রকাশক: এস আর নিরব। Office: ২০৫/৪, খান প্লাজা, (লিফটে ৭ রুম নং -৯ সি) ফকিরাপুল, কালভার্ট রোড, মতিঝিল, ঢাকা ১০০০, Mobil: 01713-086019
ই-পেপার