নীলকমল সুশীল ( চট্টগ্রাম ) প্রতিনিধি :-
চট্টগ্রামে জেএফজে ইলেকট্রিসিটি ম্যানুফেকচারিং কোম্পানি লিঃ মালিক কর্তৃক দুই কর্মচারীর বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার ও বকেয়া টাকা আদায়ের দাবিতে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী দুই শ্রমিক পরিবার।
রবিবার (২৬ এপ্রিল) সকাল ১১ টায় চট্টগ্রাম প্রেসক্লাবের এস রহমান হলরুমে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে ভুক্তভোগী শ্রমিক রিদুওয়ানুল হক এবং সৈয়দ দস্তগীর আলম বলেন, চট্টগ্রামে বাকলিয়া থানাধীন ডিসি রোড,বৌ-বাজার পুলিশ বিট এলাকার মৃত হাবিবুর রহমান এর ছেলে ফজলুর রহমান আলমগীর এর মালিকানাধীন আকবর শাহ্ থানাস্থ মীর আউলিয়ার (রহঃ) মাজার সংলগ্ন জেএফজে ইলেকট্রিসিটি কোম্পানি লিঃ নামে একটি বৈদ্যুতিক মিটার তৈরি ফ্যাক্টরীতে টেকনিক্যাল সাপোর্ট ইঞ্জিনিয়ার হিসেবে ২০২১ সাল থেকে ২০ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত কর্মরত ছিলেন। চাকরিতে দৈনিক ৮ ঘন্টা ডিউটি পালনের কথা থাকলেও দৈনিক ১২ ঘন্টা ডিউটি করতে বাধ্য করে মালিক। ২১ মে ২০২৫ থেকে ২% কমিশনের মৌখিক প্রতিশ্রুতি দিয়ে আরও অতিরিক্ত ৩-৪ ঘন্টা করে মার্কেটিংয়ে দায়িত্ব পালন করতে বাধ্য করা হয়। মার্কেটিং কাজের আয়ের সমস্ত অর্থ ফ্যাক্টরীতে দায়িত্বরত ম্যানেজার সাইফুল ইসলাম মানিক, জেনারেলের ম্যানজোর (মালিকের ভাতিজা) মনির আহমেদ, এসিস্ট্যান্ট ম্যানেজার (মালিকের ভাগিনা) ইসরাফিল হোসেন ইমনসহ তিনজন ম্যানেজারের ব্যাংক একাউন্ট ও বিকাশ মোবাইল পার্সোনাল একাউন্টে বিভিন্ন সময় ও তারিখ প্রায় ২১ লাখ টাকা জমা প্রদান করা হয়। এছাড়াও আরও প্রায় ৬-৭ লাখ টাকা উক্ত ম্যানেজারগণ বরাবর নগদে ( হ্যান্ড ক্যাশে) জমা প্রদান করা হয়। পরে মালিক ফজলুর রহমান আলমগীরের কাছ থেকে ভুক্তভোগী শ্রমিকদ্বয়ের দুই মাসের বেতন বকেয়া বেতন এবং মার্কেটিং কাজের কমিশন বাবত পাওনা দাবি করিলে উক্ত টাকা না দিয়ে মালিক উল্টো তাদেরকে অফিস থেকে বের করে দেয়। এসময় বকেয়া বেতন ও কমিশন বাবত পাওনা টাকা পেতে ভুক্তভোগীরা আইনের আশ্রয় নিবে বলাতে ক্ষিপ্ত হইয়া মালিক ফজলুর রহমান আলমগীর ঘটনার প্রায় ৪ মাস পরে এসে মোঃ ইব্রাহীম নামে এক ড্রাইভারকে বাদী করে ফ্যাক্টরীর ২৫ লাখ টাকার হিসাব না দেয়া এবং ফ্যাক্টরীর ক্যাশ থেকে আরও ২লাখ ১০ হাজার টাকা চুরির মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন অভিযোগ এনে গত ১২ এপ্রিল ২০২৬ তারিখে ভুক্তভোগী এই দুই কর্মচারীর বিরুদ্ধে সিএমপি'র আকবর শাহ থানায় একটি মিথ্যা মামলা দায়ের করে। সংবাদ সম্মেলনের মাধ্যমে মালিক ফজলুর রহমান আলমগীর কর্তৃক দায়েরকৃত মিথ্যা ও হয়রানি মুলুক মামলাটি ন্যায় বিচারের স্বার্থে সুষ্ঠু তদন্তপূর্বক প্রত্যাহারের দাবি ও পাওনা টাকা ফিরে পেতে সংশ্লিষ্ট প্রশাসনের সহযোগিতা কামনা করে ভুক্তভোগীরা।
সম্পাদক ও প্রকাশক: এস আর নিরব। Office: ২০৫/৪, খান প্লাজা, (লিফটে ৭ রুম নং -৯ সি) ফকিরাপুল, কালভার্ট রোড, মতিঝিল, ঢাকা ১০০০, Mobil: 01713-086019