এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ
বগুড়ার ধুনট উপজেলায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ২৯ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মজনু মন্ডল (৪৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃত মজনু মন্ডল উপজেলার নিমগাছী ইউনিয়নের মাঝবাড়ী গ্রামের মৃত মন্তাজ মন্ডলের ছেলে।
পুলিশ জানায়, গত বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকেলে ধুনট থানার এএসআই শাহজাহান আলী ও সেলিম শেখ সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালান। এ সময় মাঝবাড়ী পূর্বপাড়া গ্রামের একটি ইউক্লিপটার বাগান থেকে মজনু মন্ডলকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ২৯ পিস নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
ধুনট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ আব্দুস শুকুর জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ধারা ৩৬(১) সারণির ২৯(ক) অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার সকালে তাকে বগুড়া আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: এস আর নিরব। Office: ২০৫/৪, খান প্লাজা, (লিফটে ৭ রুম নং -৯ সি) ফকিরাপুল, কালভার্ট রোড, মতিঝিল, ঢাকা ১০০০, Mobil: 01713-086019