এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ
বগুড়ার ধুনট উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের নবগঠিত কমিটির উদ্যোগে এক সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকেল ৪টায় ধুনট বাসস্ট্যান্ড সংলগ্ন দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা যুবদলের সভাপতি মোহাম্মদ আলী জন এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম মধু। সভায় সংগঠনকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করা, তৃণমূল পর্যায়ে কার্যক্রম গতিশীল করা এবং দলের আদর্শ সাধারণ মানুষের মাঝে ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।
নবনির্বাচিত নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বলেন, সংগঠনের ঐক্য অটুট রেখে আগামী দিনে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করা হবে। তারা কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী সাংগঠনিক কার্যক্রম পরিচালনার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
সভায় যুবদলের পূর্ববর্তী কার্যক্রমের মূল্যায়ন করা হয় এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরা হয়। পাশাপাশি সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়। সভা শেষে উপস্থিত নেতাকর্মীদের অংশগ্রহণে এক প্রাণবন্ত মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন নতুন কমিটির সিনিয়র সহ-সভাপতি আবু মুসা, সহ-সভাপতি বুলবুল আহমেদ মিঠু, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুজ্জামান নোমান, যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক, সাংগঠনিক সম্পাদক মনিবুর রহমান, দপ্তর সম্পাদক বিএম সালমান সাদিক বাঁধনসহ দলীয় কর্মী-সমর্থক এবং উপজেলার ১০টি ইউনিয়নের যুবদল নেতাকর্মীরা।
অনুষ্ঠানটি সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়।
সম্পাদক ও প্রকাশক: এস আর নিরব। Office: ২০৫/৪, খান প্লাজা, (লিফটে ৭ রুম নং -৯ সি) ফকিরাপুল, কালভার্ট রোড, মতিঝিল, ঢাকা ১০০০, Mobil: 01713-086019