PriyoKhobor-PNG
রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৩:০৭
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

বগুড়ায় জাতীয় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

দৈনিক গণআওয়াজ
এপ্রিল ১৯, ২০২৬ ৯:৩৩ অপরাহ্ণ
| 8
Link Copied!

এম, এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ বগুড়া

জেলায় তিন লাখ ৬৮ হাজার ৪৯৪ জন শিশুকে হাম-রুবেলা টিকার আওতায় আনার লক্ষ্যে শুরু হচ্ছে জাতীয় টিকাদান ক্যাম্পেইন। সোমবার (২০ এপ্রিল) প্রধানমন্ত্রী তারেক রহমান জেলার গাবতলী উপজেলার বাগবাড়ী জিয়াউর রহমান গ্রাম হাসপাতালে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।

রোববার (১৯ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার দিকে বগুড়া সিভিল সার্জন কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান ডেপুটি সিভিল সার্জন ডা. এস এম নূর-ই-শাদীদ।

স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, জেলার ১২টি উপজেলার ১০৯টি ইউনিয়ন ও ১২টি পৌরসভায় স্থায়ী ও অস্থায়ী মিলিয়ে মোট ২ হাজার ৮৭৩টি টিকাদান কেন্দ্র স্থাপন করা হয়েছে। এসব কেন্দ্রে ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুদের টিকা প্রদান করা হবে। আগামী ২০ এপ্রিল থেকে ১০ মে পর্যন্ত প্রতিদিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সারা দেশে একযোগে এ কার্যক্রম পরিচালিত হবে।

প্রেস ব্রিফিংয়ে আরও জানানো হয়, জেলায় এখন পর্যন্ত হামে আক্রান্ত হয়ে একজন শিশুর মৃত্যু হয়েছে এবং উপসর্গ নিয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। এছাড়া ৬ জন রোগী হাম পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন এবং বর্তমানে ৩২ জন চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে শহীদ জিয়াউর রহমান শিশু হাসপাতালে চিকিৎসা নিচ্ছে ২৭ জন।

এ সময় উপস্থিত ছিলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার রাজশাহী বিভাগীয় সমন্বয়কারী ডা. এ কে এম কামরুজ্জামান, বগুড়া জেলা প্রতিনিধি ডা. তারিক মো. রেজা, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. আজিজুল হক বাপ্পা এবং স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা আব্দুল হান্নানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

আরও পড়ুনঃ  বগুড়ায় ডাকাতির ১৮ দিন পর লুটের মালামাল উদ্ধার, গ্রেপ্তার ৩
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST