এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ
বগুড়ার শাহাজানপুর উপজেলায় ৩ হাজার ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ চাইমনক্য চাকমা (২২) নামের এক যুবককে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
রোববার উপজেলার সুলতানগঞ্জ বনানী বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কের পশ্চিম পাশে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তিনি শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাসে (রেজি: ঢাকা মেট্রো-ব-১৫-১৭৬০) D-1 সিটে বসা অবস্থায় ছিলেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তার দেহ তল্লাশি করে ৩,২০০ পিস ইয়াবা ট্যাবলেট ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত চাইমনক্য চাকমা কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার কাঞ্চুপাড়া, হরিকুলা গ্রামের বাসিন্দা এবং উবায়ং চাকমার ছেলে।
এ ঘটনায় শাহাজানপুর থানায় উপপরিদর্শক মো. তাহিদুল আলম বাদী হয়ে মামলা দায়ের করেছেন।
আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, উদ্ধারকৃত মাদকের চালানের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে। সংশ্লিষ্টদের শনাক্ত করে আইনের আওতায় আনার প্রক্রিয়া চলমান রয়েছে।
মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: এস আর নিরব। Office: ২০৫/৪, খান প্লাজা, (লিফটে ৭ রুম নং -৯ সি) ফকিরাপুল, কালভার্ট রোড, মতিঝিল, ঢাকা ১০০০, Mobil: 01713-086019