এম.এ রাশেদ, বগুড়া জেলা প্রতিনিধি:
“উদ্ভাবন নির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়া সদরে উপজেলা পর্যায়ে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন ২০২৬ উপলক্ষে ৪৭তম বিজ্ঞান মেলা, ১০ম বিজ্ঞান অলিম্পিয়াড এবং ১০ম জাতীয় বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতার সমাপনী, পুরস্কার ও সনদপত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে উপজেলা পরিষদের হলরুমে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী অফিসার আঃ ওয়াজেদ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন এবং শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও সনদপত্র বিতরণ করেন সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল।
মেলায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী প্রকল্প, প্রযুক্তিনির্ভর বিভিন্ন মডেল এবং বিজ্ঞানভিত্তিক গবেষণামূলক উপস্থাপনা প্রদর্শন করেন।
বিচারক মণ্ডলীর সদস্য হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ও মূল্যায়ন কমিটির আহ্বায়ক ডা. মো: রায়হান, সহকারী অধ্যাপক (রসায়ন) মোঃ শাহ আলম, সহকারী অধ্যাপক (পদার্থবিজ্ঞান) মোঃ মতিউর রহমান, মেডিকেল অফিসার ডা. আসমাউল হুসনা সুরভী, প্রভাষক (গণিত) মোঃ শাহরিয়ার সাদিক, মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মারজিয়া আখতার বানু এবং উপজেলা আইসিটি কর্মকর্তা মোঃ আল মাহমুদ সরকার।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ জিয়াউর রহমান।
এ সময় আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও চেয়ারম্যান আতিকুর রহমান আতিক, সাবগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফরিদ উদ্দিন সরকার, গোকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াউর রহমান জিয়া, রাজাপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক রেজা, শাখারিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রাজু, নামুজা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রাসেল হোসেনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সুধীজন।
অনুষ্ঠানে বক্তারা বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষা বিস্তারের ওপর গুরুত্বারোপ করেন এবং শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তাধারাকে উৎসাহিত করার আহ্বান জানান।
সম্পাদক ও প্রকাশক: এস আর নিরব। Office: ২০৫/৪, খান প্লাজা, (লিফটে ৭ রুম নং -৯ সি) ফকিরাপুল, কালভার্ট রোড, মতিঝিল, ঢাকা ১০০০, Mobil: 01713-086019