এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ
বগুড়ার শিবগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে ৫ জনকে প্রায় ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। এছাড়া ১ জনকে ৫০ টাকা এবং বাকি ৪ জনকে ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন— শ্রী রুবেল বাসফোড় (৩৬), পিতা: মৃত মনু বাসফোড়, সাং: নাগরকান্দি, হাতিবান্ধা; মোঃ সোহেল (৩৫), পিতা: মোঃ আসাদ আলী, সাং: নাগরকান্দি, হাতিবান্ধা; মোঃ সাবলু মিয়া (৪৩), পিতা: মৃত শওকত হোসেন, সাং: নাগরকান্দি, হাতিবান্ধা; মোঃ শরিফুল ইসলাম (৪৫), পিতা: মৃত ইবরাহীম ফকির, সাং: মহাস্থান পূর্বপাড়া; এবং মোঃ লালন (৩৫), পিতা: মৃত আফজাল হোসেন, সাং: মহাস্থান পূর্বপাড়া, থানা: শিবগঞ্জ, বগুড়া।
জানা যায়, বৃহস্পতিবার (১৬ এপ্রিল) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি), বগুড়া ‘খ’ সার্কেলের একটি আভিযানিক দল এবং শিবগঞ্জ উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট জিয়াউর রহমানের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালিত হয়। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গাঁজাসহ আটক করা হয়।
পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আসামিদের বিরুদ্ধে তাৎক্ষণিক বিচার কার্যক্রম সম্পন্ন করে উল্লিখিত সাজা প্রদান করা হয়।
সম্পাদক ও প্রকাশক: এস আর নিরব। Office: ২০৫/৪, খান প্লাজা, (লিফটে ৭ রুম নং -৯ সি) ফকিরাপুল, কালভার্ট রোড, মতিঝিল, ঢাকা ১০০০, Mobil: 01713-086019