PriyoKhobor-PNG
মঙ্গলবার, ২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ২:৪৮
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

বগুড়া শহর যুবদলের ওয়ার্ড ও বন্দর কমিটির অনুমোদন, নবনির্বাচিতদের সংবর্ধনা

‎এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ
এপ্রিল ১৫, ২০২৬ ১:২৯ অপরাহ্ণ
| 1
Link Copied!

এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধি:

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল-এর বগুড়া শহর শাখার আওতাধীন পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে নতুন কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। এ উপলক্ষে নবনির্বাচিত নেতৃবৃন্দকে সংবর্ধনা জানাতে গত মঙ্গলবার (১৪ এপ্রিল) রাত ৮টায় শহরের সাতমাথা এলাকায় দলীয় কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকদের ফুলের মালা দিয়ে বরণ করে নেন শহর যুবদলের নেতৃবৃন্দ। এ সময় নেতাকর্মীদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

নবগঠিত কমিটির নেতৃবৃন্দদের মধ্যে রয়েছেন—১৯ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি ইমরান হোসেন বাপ্পী ও সাধারণ সম্পাদক সজিব আহম্মেদ; ১৬ নম্বর ওয়ার্ডে সভাপতি কামরুজ্জামান ও সাধারণ সম্পাদক মতি মিয়া; সাতমাথা বন্দর যুবদলের সভাপতি শামিম ও সাধারণ সম্পাদক রাশেদুল হাসান রাসেল; সদর উপজেলা সাবগ্রাম বন্দর যুবদলের সভাপতি আব্দুর রাজ্জাক ও সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন; এবং মাটিডালি বন্দর যুবদলের সভাপতি মিনারুল হোসেন সাখু ও সাধারণ সম্পাদক বিন ইমরান হোসেন।

সংবর্ধনা অনুষ্ঠানে বগুড়া শহর যুবদলের সাধারণ সম্পাদক আদীল শাহরিয়ার গোর্কির সঞ্চালনায় উপস্থিত ছিলেন শহর যুবদলের সভাপতি আহসান হাবীব মমি। এছাড়াও উপস্থিত ছিলেন সহ-সভাপতি মোনারুল ইসলাম, প্রচার সম্পাদক অসীম রেজা, সহ-প্রচার সম্পাদক শাহেদ আলী, ক্ষুদ্র ও কুটির শিল্প বিষয়ক সম্পাদক রবিউল ইসলামসহ বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ ও কর্মীরা।

অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে সভাপতি আহসান হাবীব মমি বলেন, যুবদল সবসময় জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী করতে ওয়ার্ডভিত্তিক কমিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি নবনির্বাচিত নেতাদের সংগঠনের আদর্শ ও শৃঙ্খলা মেনে মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

শেষে নবনির্বাচিত নেতৃবৃন্দ সংগঠনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, তাদের ওপর অর্পিত দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করবেন এবং বগুড়া শহর যুবদলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করতে সক্রিয় ভূমিকা রাখবেন।

আরও পড়ুনঃ  বোয়ালমারীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে বিএনপি কার্যালয়ে হামলা ও বাড়িঘর ভাঙচুর, নারীসহ আহত ১৫
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST