এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ
বগুড়া সদর উপজেলায় পুকুরে মাছ ধরা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে মোঃ কাবিল হোসেন (২২) নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন।
শুক্রবার (১০ এপ্রিল) দুপুরে সদর উপজেলার মাঙ্গোপাড়া ও চকধুনিয়ার মধ্যবর্তী চেঙ্গোপাড়া মোড়াগাড়ী এলাকায় এ ঘটনা ঘটে। আহত কাবিল হোসেন চকধুনিয়া পূর্বপাড়ার বাসিন্দা এবং মোঃ আবুল সাগিদারের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, পুকুরে মাছ ধরা নিয়ে পূর্ব বিরোধের জেরে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে প্রতিপক্ষ কাবিল হোসেনকে ছুরিকাঘাত করে গুরুতর আহত করে।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। বিষয়টি নিয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
সম্পাদক ও প্রকাশক: এস আর নিরব। Office: ২০৫/৪, খান প্লাজা, (লিফটে ৭ রুম নং -৯ সি) ফকিরাপুল, কালভার্ট রোড, মতিঝিল, ঢাকা ১০০০, Mobil: 01713-086019