
বৃহস্পতিবার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত বেড়া পৌরসভার বৃশালিখা এলাকায় এসব ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যা ৭টার দিকে বেড়া পৌরসভার বৃশালিখা এলাকা থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা আকস্মিক একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি বেড়া থানার সামনে গিয়ে অবস্থান নেয়। এ সময় তারা ‘জয় বাংলা’সহ বিভিন্ন স্লোগান দেন। থানার ফটকে ভাঙচুরের চেষ্টার অভিযোগও উঠেছে। পরে মিছিলের একটি ভিডিও জেলা ছাত্রলীগের একটি ফেসবুক পেজ থেকে প্রচার করা হয়।
এ বিষয়ে বেড়া পৌর ছাত্রদলের সদস্যসচিব মানিক হোসেন গণমাধ্যমকে বলেন, ফ্যাসিবাদীদের কোনো ধরনের সুযোগ দেওয়া যাবে না। তাদের যেখানেই পাওয়া যাবে, সেখান থেকেই ধরে পুলিশে সোপর্দ করতে হবে।
থানার সামনে বিক্ষোভের বিষয়ে বেড়া থানার ওসি (তদন্ত) মো. রাশিদুল ইসলাম বলেন, বিক্ষোভ মিছিলটি থানা সংলগ্ন সড়ক দিয়ে যাওয়ার সময় তারা ফটকের সামনে কিছু সময় স্লোগান দিয়েছেন। তবে একে থানা ঘিরে বিক্ষোভ বলা ঠিক হবে না।
সম্পাদক ও প্রকাশক: এস আর নিরব। Office: ২০৫/৪, খান প্লাজা, (লিফটে ৭ রুম নং -৯ সি) ফকিরাপুল, কালভার্ট রোড, মতিঝিল, ঢাকা ১০০০, Mobil: 01713-086019