প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ২২, ২০২৬, ১০:০৪ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২০, ২০২৬, ৫:১৮ অপরাহ্ণ
বগুড়ায় ট্যাপেন্টাডল ও গাঁজাসহ তিনজন গ্রেপ্তার, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

এম.এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ
বগুড়ায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ট্যাপেন্টাডল ট্যাবলেট ও গাঁজাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।মঙ্গলবার (২০ অক্টোবর) বগুড়া মহানগরের সেন্ট্রাল মসজিদ, সেউজগাড়ী, হাড্ডিপট্টি ও চকসূত্রাপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
ডিএনসি, বগুড়ার ‘ক’ সার্কেলের একটি আভিযানিক দল বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল আহমাদের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করে।অভিযানকালে তিনজনের কাছ থেকে ১০ গ্রাম গাঁজা ও ২০টি ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় তাঁদের গ্রেপ্তার করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালত অপরাধের দায়ে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করেন।দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন, নন্দীগ্রাম থানার নুনদহ এলাকার মৃত আকবর আলীর ছেলে মো. আশরাফ আলী (৩৮), গাবতলী থানার রানীরপাড়া এলাকার আবুল কালামের ছেলে মো. সবুজ (৪০) এবং শাজাহানপুর থানার সাজাপুর এলাকার মো. আনসার আলীর ছেলে মো. আমিনুল ইসলাম (২৬)।ভ্রাম্যমাণ আদালতের আদেশ অনুযায়ী, আশরাফ আলীকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা অর্থদণ্ড, সবুজকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা অর্থদণ্ড এবং আমিনুল ইসলামকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত রাখার মাধ্যমে মাদকের অপব্যবহার ও বিস্তার রোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে।
সম্পাদক ও প্রকাশক: এস আর নিরব। Office: ২০৫/৪, খান প্লাজা, (লিফটে ৭ রুম নং -৯ সি) ফকিরাপুল, কালভার্ট রোড, মতিঝিল, ঢাকা ১০০০, Mobil: 01713-086019
ই-পেপার