কে এম শাহীনুর রহমান, তালা (সাতক্ষীরা) প্রতিনিধি:
সাতক্ষীরার তালায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মামনীয় প্রধানমন্ত্রীর ত্রাণ ভান্ডার হতে প্রাপ্ত সনাতন ধর্মাবলম্বী, অসহায় ও দুস্থদের মাঝে শাড়ী বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সোমবার (১৯ অক্টোবর) সকাল ১০ টায় উপজেলা প্রশাসন তালার আয়োজনে শিল্পকলা একাডেমী মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মোঃ ইজ্জত উল্লাহ। প্রধান অতিথি সকলকে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানান এবং সম্প্রীতির বার্তা তুলে ধরেন।
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
বিশিষ্ট সমাজসেবক সাতক্ষীরা জেলা নায়েবে আমির ডাঃ মাহমুদুল হক,উপজেলা সহঃ তথ্য ও প্রযুক্তি কর্মকর্তা মোতাহার হোসেন। সাতক্ষীরা জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি সহঃ অধ্যাপক গাজী সুজায়েত আলী,উপজেলা জামায়াত ইসলামির সেক্রেটারি অধ্যাপক ইদ্রিস আলী,উপজেলা যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি প্রভাষক মুস্তাফিজুর রহমান রেন্টু সহ প্রমুখ।
অনুষ্ঠানে দূর্গা পূজা উপলক্ষে অসহায় ও দুস্থদের মাঝে ২০০ পিস শাড়ি এবং ২৫ জনের মাঝে ১০,০০০ ( দশ হাজার) টাকা বিতরণ করা হয়।
অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং এলাকার সনাতন ধর্মাবলম্বী ও দুস্থ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: এস আর নিরব। Office: ২০৫/৪, খান প্লাজা, (লিফটে ৭ রুম নং -৯ সি) ফকিরাপুল, কালভার্ট রোড, মতিঝিল, ঢাকা ১০০০, Mobil: 01713-086019