PriyoKhobor-PNG
শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১০:৩৮
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

‘ধর্ম যার যার, বাংলাদেশ সবার’—দুর্গাপূজার মণ্ডপে দেলোয়ার শিকদার

দৈনিক গণআওয়াজ
অক্টোবর ১৭, ২০২৬ ৭:৫৮ অপরাহ্ণ
| 12
Link Copied!

নজরুল ইসলাম, গাজীপুর :

‘ধর্ম যার যার, বাংলাদেশ সবার’—এই স্লোগানকে সামনে রেখে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে গাজীপুর সদর উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী দেলোয়ার হোসেন শিকদার।শনিবার (১৭ অক্টোবর) তিনি ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ ঘুরে দেখেন। এ সময় সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা বিনিময় করেন এবং মণ্ডপগুলোর আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সার্বিক নিরাপত্তার খোঁজখবর নেন। পাশাপাশি মন্দির পরিচালনা কমিটির হাতে আর্থিক সহায়তা তুলে দেন তিনি।এ সময় দেলোয়ার হোসেন শিকদার বলেন, “ধর্ম যার যার, বাংলাদেশ সবার। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে সব ধর্মের মানুষ পারস্পরিক শ্রদ্ধা ও ভালোবাসা নিয়ে বসবাস করবেন—এটাই আমাদের প্রত্যাশা। দুর্গাপূজা শুধু সনাতন ধর্মাবলম্বীদের উৎসব নয়, এটি এখন সর্বজনীন উৎসবে পরিণত হয়েছে। সবাই মিলে আনন্দ ও উৎসাহের মধ্য দিয়ে এ উৎসব উদ্‌যাপন করব। পূজামণ্ডপের নিরাপত্তা ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।”

তিনি আরও বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে সব মানুষের সুখে-দুঃখে পাশে থাকা এবং এলাকার মানুষের মধ্যে সম্প্রীতি বজায় রাখার প্রত্যয় নিয়ে তিনি কাজ করতে চান।মণ্ডপ পরিদর্শনকালে স্থানীয় নেতাকর্মী, গণ্যমান্য ব্যক্তি এবং পূজা উদ্‌যাপন কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  চাঁপাইনবাবগঞ্জে মাদক সংক্রান্ত সালিশে রণক্ষেত্র: বল্লমের আঘাতে যুবক নিহত, আহত ১০
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST