(শরীয়তপুর থেকে আক্তার হোসেন):
জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের শরীয়তপুর জেলা সখিপুর থানা কমিটির ১নং সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন চরকুমারিয়া ইউনিয়নের কৃতি সন্তান মোঃ বিপ্লব মোল্লা।শুক্রবার (১৬ অক্টোবর ) শরীয়তপুর জেলা সেচ্ছাসেবক দলের সভাপতি আমিনুর রহমান আমান ও সাধারণ সম্পাদক মোঃ মোজাম্মেল মাদবরের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে।জানা যায়, মোঃ বিপ্লব মোল্লা চরকুমারিয়া ইউনিয়নের কৃতি সন্তান। এরআগে সখিপুর থানা সেচ্ছাসেবক দলের ১ম যুগ্ম আহবায়ক ও চরকুমারিয়া ইউনিয়ন যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক পদমর্যাদায় ছিলেন।মোঃ বিপ্লব মোল্লা
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সখিপুর থানা সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হওয়ায় শরীয়তপুর-২ আসনের সংসদ সদস্য জনাব শফিকুর রহমান কিরণ ও জেলা সেচ্ছাসেবক দলের সভাপতি আমিনুর রহমান আমান ও সাধারণ সম্পাদক মোঃ মোজাম্মেল মাদবরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, যেকোনাে অধিকার আদায়ের আন্দোলন সংগ্রামে দলের নির্দেশনা মেনে রাজপথে থাকবো ইনশাআল্লাহ্।
এদিকে,বিপ্লব মোল্লা বাংলাদেশ জাতীয়তাবাদী শরীয়তপুরের সখিপুর থানা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হওয়ায় তাকে বিএনপির বিভিন্ন সংগঠন ও শুভাকাঙ্ফীরা সামাজিক যােগাযােগের মাধ্যমে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।
সম্পাদক ও প্রকাশক: এস আর নিরব। Office: ২০৫/৪, খান প্লাজা, (লিফটে ৭ রুম নং -৯ সি) ফকিরাপুল, কালভার্ট রোড, মতিঝিল, ঢাকা ১০০০, Mobil: 01713-086019