প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ৩০, ২০২৬, ৭:৫৬ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ৩০, ২০২৬, ৬:২৮ অপরাহ্ণ
নওগাঁয় ছিনতাই ও অজ্ঞান পার্টির তিন সক্রিয় সদস্য গ্রেফতার

এস এ বিপ্লব, স্টাফ রিপোর্টারঃ
নারায়ণগঞ্জের ছিনতাই ও অজ্ঞান পার্টির তিন সক্রিয় সদস্য নওগাঁয় ছিনতাই করতে এসে জনগণের সহায়তায় ধৃত, অতঃপর ছিনতাইকারীদের গণধোলাইয়ের পর পুলিশে সোপর্দ।বুধবার (৩০ সেপ্টেম্বর) বেলা ১১-২০ টার দিকে নওগাঁ শহরের রুবীর মোড় এলাকায় দেশীয় অস্ত্রসহ তাদের গ্রেফতার করে নওগাঁ সদর থানা পুলিশ।গ্রেফতারকৃত ছিনতাইকরীরা হলো- ১। জামাল (৩৫), পিতা- ইউসুফ সরদার ২। ফরিদ (৩৩), পিতা- আব্দুর রব এবং ৩। রবি (২৪), পিতা- মইনুদ্দিন। ছিনতাইকারীরা নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানার চনপাড়া গ্রামের বাসিন্দা বলে জানা যায়।পুলিশ ও স্থানীয় সূত্রানুযায়ী, ভিকটিম শাহানাজ আক্তার শিরিন নামের এক নারী নওগাঁ শহরের রজাকপুর থেকে অটোচার্জার রিকশায় চড়ে স্টাফ কোয়ার্টারের দিকে যাচ্ছিলেন। রিকশাটি রুবীর মোড়ে পৌঁছালে পূর্বে ওঁৎ পেতে থাকা ওই তিন ছিনতাইকারী তার রিকশার গতিরোধ করে চারপাশ থেকে ঘিরে ফেলে। এরপর তারা চাকু দেখিয়ে তাকে খুন-জখমের হুমকি এবং ভয়ভীতি প্রদান করে তার কানে থাকা ৫ আনা ওজনের সোনার দুল ছিনিয়ে নিয়ে পালানোর চেষ্টা করে।এ সময় ভিকটিমের আত্মচিৎকারে আশপাশের স্থানীয় উৎসুক জনতা দ্রুত এগিয়ে আসে এবং ছিনতাইকারীদের ঘিরে ফেলে এবং পালানোর পথ না পেয়ে স্থানীয় জনতার নিকট ধৃত হয়। তাৎক্ষনাত স্থানীয় জনতা ছিনতাইকারীদেকে কিছু উত্তম-মধ্যম দেয়।ঘটনার পরপরই জাতীয় জরুরি সেবা ৯৯৯ থেকে সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় নওগাঁ সদর থানা পুলিশ। পরবর্তীতে পুলিশ ছিনতাইকাজে ব্যবহৃত চাকুসহ তিনজনকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়।
এবিষয়ে নওগাঁ সদর থানা পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় একটি নিয়মিত ছিনতাই মামলা রুজু করা হয়েছে। ছিনতাইকারীদের হাতেনাতে ধরতে পুলিশকে সর্বাত্মক সহযোগিতা করায় পুলিশ প্রশাসন, শহরের সচেতন ও সাহসী জনতার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সম্পাদক ও প্রকাশক: এস আর নিরব। Office: ২০৫/৪, খান প্লাজা, (লিফটে ৭ রুম নং -৯ সি) ফকিরাপুল, কালভার্ট রোড, মতিঝিল, ঢাকা ১০০০, Mobil: 01713-086019
ই-পেপার