প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬, ১:৫৬ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬, ১২:০৬ অপরাহ্ণ
চট্টগ্রামে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ছাত্রশিবির

নীলকমল সুশীল চট্রগ্রাম প্রতিনিধি:
এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, চট্টগ্রাম মহানগর দক্ষিণ শাখা।রোববার (২০ সেপ্টেম্বর) সকালে চট্টগ্রামের ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আয়োজিত বর্ণাঢ্য ‘A+ সংবর্ধনা’ অনুষ্ঠানে নগরীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের জিপিএ-৫ প্রাপ্ত প্রায় ১,৫০০ শিক্ষার্থী অংশগ্রহণ করেন।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জনাব নুরুল ইসলাম। অনুষ্ঠানের উদ্বোধন করেন চট্টগ্রামে ছাত্রশিবিরের শহীদ আবিদ বিন ইসলামের সম্মানিত পিতা।অনুষ্ঠানে কী-নোট স্পিকার হিসেবে বক্তব্য দেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিদ্যা বিভাগের অধ্যাপক ড. কাজী মো. বরকত আলী।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী, চট্টগ্রাম মহানগরীর আমীর জনাব নজরুল ইসলাম, ছাত্রশিবিরের কেন্দ্রীয় আইন সম্পাদক শামিম হোসেন, কেন্দ্রীয় সংস্কৃতি সম্পাদক এইচ এম আবু মুসা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু)-এর ভিপি ইব্রাহিম হোসেন রনি এবং বিশিষ্ট চিকিৎসক ডা. ফজলুল হক।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, চট্টগ্রাম মহানগর দক্ষিণ শাখার সভাপতি মাইমুনুল ইসলাম মামুন। অনুষ্ঠান সঞ্চালনা করেন রাকিবুল ইসলাম।বক্তারা শিক্ষার্থীদের মেধা ও সাফল্যের জন্য অভিনন্দন জানিয়ে তাদের ভবিষ্যৎ শিক্ষাজীবনে নিষ্ঠা, নৈতিকতা ও দেশসেবার মানসিকতা নিয়ে এগিয়ে যাওয়ার আহ্বান জানান। একই সঙ্গে শিক্ষার্থীদের অর্জনকে স্বীকৃতি ও উৎসাহ দেওয়ার মাধ্যমে তাদের ভবিষ্যৎ পথচলায় অনুপ্রেরণা জোগানোর ওপর গুরুত্বারোপ করেন তারা।
অনুষ্ঠানে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করা হয়। আয়োজকদের পক্ষ থেকে এ আয়োজনকে মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করা এবং তাদের সাফল্যকে উদযাপনের একটি উদ্যোগ হিসেবে উল্লেখ করা হয়।
সম্পাদক ও প্রকাশক: এস আর নিরব। Office: ২০৫/৪, খান প্লাজা, (লিফটে ৭ রুম নং -৯ সি) ফকিরাপুল, কালভার্ট রোড, মতিঝিল, ঢাকা ১০০০, Mobil: 01713-086019
ই-পেপার