অলি হাসান সৃজন স্টাফ রিপোর্টার।
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার গাছতলা বাজারে বিদেশগামী যাত্রীদের নিরাপদ ও বৈধ প্রক্রিয়ায় বিদেশ যাওয়ার বিষয়ে সচেতন করতে একটি বিশেষ তথ্যবহুল কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (১৬ সেপ্টেম্বর) Mansurah Travels Group of Companies-এর উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে বিদেশ যেতে আগ্রহী ব্যক্তিদের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে পরামর্শ ও তথ্য দেওয়া হয়।
আলোচনায় বিদেশ যাওয়ার সঠিক প্রক্রিয়া, ভিসা ও প্রয়োজনীয় কাগজপত্র যাচাই, বৈধ পথে বিদেশ যাওয়ার গুরুত্ব এবং প্রতারণা ও দালালচক্রের হাত থেকে নিরাপদ থাকার বিষয়ে বিস্তারিত তুলে ধরা হয়।
এ ছাড়া বিদেশ যাওয়ার আগে প্রয়োজনীয় প্রস্তুতি, যাত্রীর অধিকার ও দায়িত্ব এবং বিদেশে যাওয়ার ক্ষেত্রে সম্ভাব্য হয়রানি ও জটিলতা এড়ানোর বিভিন্ন উপায় নিয়েও আলোচনা করা হয়।
আয়োজকদের পক্ষ থেকে বলা হয়, বিদেশ যাওয়ার আগে সঠিক তথ্য জানা এবং কাগজপত্র যথাযথভাবে যাচাই করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের মাধ্যমে বিদেশ যাওয়ার ক্ষেত্রে প্রয়োজনীয় তথ্য যাচাই না করে আর্থিক লেনদেন না করার বিষয়েও সতর্ক করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন Mansurah Travels Group of Companies-এর চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মিজানুর রহমান মিজান, জেনারেল ম্যানেজার রিয়ান নুর ইসলাম, তৌহিদুল ইসলাম অনিক।
এ সময় আরও উপস্থিত ছিলেন পাইকুরাটি ইউনিয়নের সাবেক আহ্বায়ক মোরশেদ খোকন, পাইকুরাটি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জিয়া উদ্দীন জিয়া, সভাপতি মোহাম্মদ উল্লাহ, পাইকুরাটি ইউনিয়ন যুবদলের সভাপতি জালাল উদ্দীন, ইউনিয়ন সাংগঠনিক সম্পাদক মিজজা সেকুল এবং বাদশাগঞ্জ ডিগ্রি কলেজের সাবেক ছাত্রদল আহ্বায়ক নাজমুল ইসলাম তপু।
কর্মসূচিতে অংশ নেওয়া বিদেশগামীদের বৈধ নিয়ম অনুসরণ, প্রয়োজনীয় কাগজপত্র যাচাই এবং যেকোনো ধরনের প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়।
সম্পাদক ও প্রকাশক: এস আর নিরব। Office: ২০৫/৪, খান প্লাজা, (লিফটে ৭ রুম নং -৯ সি) ফকিরাপুল, কালভার্ট রোড, মতিঝিল, ঢাকা ১০০০, Mobil: 01713-086019