মোঃরফিকুল ইসলাম সোহাগ:সুনামগঞ্জ জেলা প্রতিনিধি:
আদালত কর্তৃক নিষিদ্ধ ঘোষিত আওয়ামীলীগ ও ছাএলীগের কয়েকজন নেতার মৃত্যুদন্ডের রায় প্রদানের প্রতিবাদে সুনামগঞ্জ পৌরশহরের সার্কিট হাউসের সামনে একটি বিক্ষোভ মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত ছাএলীগের কিছু নেতাকর্মীরা।বৃহস্পতিবার সকাল সুনামগঞ্জ সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি ও জেলা ছাত্রলীগের সদস্য মাহমুদুল হাসান পলাশের নেতৃত্বে সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের মিছিলটি সার্কিট হাউজের সামনে হঠাৎ ব্যানার হাতে কিছু নেতাকর্মীরা বের শ্লোগান দেন রাজপথে প্রতিবাদ, রাজপথেই প্রতিরোধ এবং জয় বাংলা, জয় বঙ্গবন্ধু এসব শ্লোগান দিতে দিতে চলে যান। শহরের ভেতরে সকাল বেলা আইন শৃংখলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে নিষিদ্ধ সংগঠন মিছিল করায় জনমনে রীতিমতো প্রশ্ন দেখা দিয়েছে। ##
সম্পাদক ও প্রকাশক: এস আর নিরব। Office: ২০৫/৪, খান প্লাজা, (লিফটে ৭ রুম নং -৯ সি) ফকিরাপুল, কালভার্ট রোড, মতিঝিল, ঢাকা ১০০০, Mobil: 01713-086019