প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৮, ২০২৬, ১:২৩ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১০, ২০২৬, ৬:৫৯ অপরাহ্ণ
নওগাঁয় হ্যানিট্রাপ চক্রের মহিলা সদস্যসহ গ্রেফতার-৪

এস এ বিপ্লব, স্টাফ রিপোর্টারঃ
নওগাঁয় এক স্কুলশিক্ষককে বাসায় ডেকে নিয়ে মারধর পূর্বক সন্মানহানির ভয় দেখিয়ে টাকা আদায় এবং জোর করে ব্যাংক চেক ও স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগে হানিট্র্যাপ চক্রের এক মহিলা সদস্যসহ চারজনকে গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ।এ সময় গ্রেফতারকৃতদের নিকট হতে ভুক্তভোগীর কাছ থেকে নেওয়া দুই লক্ষ টাকার একটি স্বাক্ষরিত চেক এবং তিনশত টাকার স্বাক্ষরিত স্ট্যাম্প উদ্ধার করা হয়।বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকালে নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম, পুলিশ মিডিয়া সেলে এ তথ্য জানান।তথ্যানুযায়ী গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন, নওগাঁ সদর উপজেলার কোমাইগাড়ি পূর্বপাড়ার মোছা. চামেলী আক্তার মিলি (৪৫), আত্রাই উপজেলার বেড়াহাসন এলাকার রাকিব হাসান (২৯), বদলগাছী উপজেলার নিহনপুর পূর্বপাড়ার সোহরাব হোসেন (২৬) এবং বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার ফুটানিগঞ্জ এলাকার নাঈম হোসেন (২৫)।পুলিশ সূত্রে জানা যায় যে, জয়পুরহাটের আক্কেলপুর থানার এক স্কুলশিক্ষকের সঙ্গে পূর্বপরিচিত ছিলেন চামেলী আক্তার মিলি। প্রয়োজনে তাদের মধ্যে মুঠোফোনে আলাপচারিতা হতো। গত ২৫ আগস্ট বিকেল ৫-৩০ টার দিকে মিলি ওই শিক্ষককে ফোন করে জরুরি কথা আছে বলে নওগাঁ শহরে তাঁর বাসায় আসতে বলেন। জরুরি বিষয়ের কথা শুনে সরল বিশ্বাসে ওই শিক্ষক মিলির বাসায় যান। সেখানে যাওয়ার পর মিলিসহ আরও দুই-তিনজন ব্যক্তি তাকে আটক করেন এবং একপর্যায়ে মারধর করে সন্মানহানির ভয় দেখিয়ে তার কাছ থেকে পাঁচ হাজার টাকা কেড়ে নেওয়া হয়। পরবর্তীতে
দুই লাখ টাকার একটি চেক এবং তিনশত টাকার একটি সাদা স্ট্যাম্পে জোরপূর্বক স্বাক্ষর নেয় এবং পরে তাকে ছেড়ে দেওয়া হয়।ঘটনার পর ভুক্তভোগী থানায় অভিযোগ দিলে নওগাঁ সদর থানায় মামলা রুজু করা হয়। এরপর থেকে পুলিশ অভিযান শুরু করেন। প্রায় এক সপ্তাহের অভিযানের পর চক্রটির মহিলা সদস্যসহ চার সদস্যকে গ্রেপ্তার করা হয়। অভিযানকালে গ্রেপ্তারের পর তাদের নিকট হতে জোর করে নেওয়া দুই লক্ষ টাকার স্বাক্ষরিত একটি চেক এবং স্বাক্ষরিত একটি সাদা স্ট্যাম্প উদ্ধার করা হয়।
পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, গ্রেফতারকৃত ব্যক্তিরা আন্তঃউপজেলা ভিত্তিক একটি প্রতারক চক্র হিসেবে কাজ করতেন। তারা সুযোগ বুঝে বিভিন্ন ব্যক্তিকে নানা ধরনের প্রলোভনে ফেলে একটি নির্দিষ্ট স্থানে ডেকে নিতেন এবং পরবর্তীতে ভয়ভীতি দেখানো, অশ্লীল ছবি ধারণ করে ব্ল্যাকমেইলের মাধ্যমে তাদের নিকট হতে টাকা আদায় করতেন। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে এবং চক্রটির সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না, তা পর্যবেক্ষণ চলছে।
সম্পাদক ও প্রকাশক: এস আর নিরব। Office: ২০৫/৪, খান প্লাজা, (লিফটে ৭ রুম নং -৯ সি) ফকিরাপুল, কালভার্ট রোড, মতিঝিল, ঢাকা ১০০০, Mobil: 01713-086019
ই-পেপার