মো:রজিবুল ইসলাম সুইট,ক্রাইম রিপোর্টার:
খুলনা ফুলতলা এম এম কলেজের সামনে থেকে ইয়ানুর গাজী (২২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত ইয়ানুর অভয়নগর থানার শুভরাড়া ২ নং ওয়ার্ডের নজরুল গাজীর পুত্র। মঙ্গলবার ১০/০৯/২০২৬ ইং তারিখ সকালে
ফুলতলা এম এম কলেজের দক্ষিণ পাশে আলামিন স্যানিটারির সামনে অজ্ঞাত যুবকের মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়।পুলিশ এসে লাশের সুরতহাল রিপোর্ট শেষে থানায় নিয়ে আসে। সিআইডি পুলিশ ঘটনাস্থলে এসে নিহত যুবকের ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে তার ন্যাশনাল আইডি সনাক্ত করে।নিহত ইয়ানূর গাজীর পারিবারিক সূত্র জানায়, সে ছিল মানসিক ভারসাম্যহীন। ফুলতলা সুপার জুট মিলে শ্রমিক ছিলেন। আয় করতো এবং দোকানে গিয়ে সেই টাকা দিয়ে খাবার খেয়ে নিজের খরচ চালাত। বেশিরভাগ রাতে পার্শ্ববর্তী সিদ্ধিপাশা গ্রামে তার নানা বাড়িতেই গিয়ে ঘুমাতো। তবে গত তিন চার দিন তার কোন সন্ধান পাওয়া যায়নি।
এবিষয় ফুলতলা থানার ওসি মারগুব তৌহিদ বলেন,নিহত যুবকের নাম ইয়ানুর গাজী। পুলিশ ময়নাতদন্তের জন্য মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়া গেলে মৃত্যুর কারণ জানা যাবে।
সম্পাদক ও প্রকাশক: এস আর নিরব। Office: ২০৫/৪, খান প্লাজা, (লিফটে ৭ রুম নং -৯ সি) ফকিরাপুল, কালভার্ট রোড, মতিঝিল, ঢাকা ১০০০, Mobil: 01713-086019