প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৯, ২০২৬, ২:২১ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ৯, ২০২৬, ৪:১০ অপরাহ্ণ
কয়রায় বৃক্ষ মেলার নামে সরকারি জায়গা ইজারা দিয়ে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ

কয়রা (খুলনা) প্রতিনিধি:
খুলনার কয়রা উপজেলার উত্তর বেদকাশি ইউনিয়নের কাছারী বাড়ি ও ইউনিয়ন ভূমি অফিসের মাঠে বৃক্ষ মেলার নামে সরকারি জায়গা ইজারা দিয়ে বিভিন্ন দোকান বসিয়ে অর্থ আদায়ের অভিযোগ উঠেছে।অভিযোগের ভিত্তিতে বুধবার সরেজমিনে গিয়ে দেখা যায়, উত্তর বেদকাশি ইউনিয়ন ভূমি অফিসের মাঠ এবং কাছারী বাড়ির সাপ্তাহিক হাট-বাজার বসার সরকারি জায়গায় বিভিন্ন ধরনের দোকানপাট ও বিনোদনমূলক স্থাপনা বসানো হচ্ছে। সেখানে চটপটি-ফুচকার দোকান, কসমেটিকসের দোকান, রেস্তোরাঁ, আসবাবপত্রের দোকান, নাগরদোলা, নৌকাসহ বিভিন্ন ধরনের স্টল দেখা যায়।দোকান বসানোর বিষয়ে জানতে চাইলে নাম প্রকাশে অনিচ্ছুক এক চটপটি-ফুচকা ব্যবসায়ী জানান, মেলা চলবে ১০ দিন। তার কাছ থেকে দোকান বসানোর জন্য ৫ হাজার টাকা দাবি করা হয়েছে। অপর এক আসবাবপত্র ব্যবসায়ী জানান, তার কাছ থেকে ৭ হাজার টাকা চাওয়া হয়েছে। তবে নাগরদোলার মালিক ঘটনাস্থলে না থাকায় তার সঙ্গে এ বিষয়ে কথা বলা সম্ভব হয়নি।এছাড়া আরও কয়েকজন ব্যবসায়ীর সঙ্গে কথা বলার চেষ্টা করা হলেও তাঁরা অর্থ লেনদেনের বিষয়ে মন্তব্য করতে রাজি হননি।কাছারী বাড়ি জামে মসজিদের খতিব মাওলানা আমজাদ হোসেন বলেন, ইসলামের দৃষ্টিকোণ থেকে এ ধরনের আয়োজনের অনেক বিষয়ই অবৈধ। তিনি মেলার নামে নাগরদোলা, খান-বাজনাসহ বিভিন্ন কার্যক্রমের সমালোচনা করেন।এ বিষয়ে কয়রা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল বাকীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, বৃক্ষ মেলার অনুমতির জন্য প্রয়োজনীয় কাগজপত্র খুলনা জেলা প্রশাসক বরাবর পাঠানো হয়েছে। তবে এখনো তিনি লিখিত অনুমতিপত্র বা সংশ্লিষ্ট কাগজ হাতে পাননি।সরকারি জায়গায় বৃক্ষ মেলা বাস্তবায়ন কমিটির মাধ্যমে ৫ হাজার, ৭ হাজার বা তারও বেশি টাকা নিয়ে বিভিন্ন দোকানিকে ১০ দিনের জন্য জায়গা দেওয়ার বিষয়ে জানতে চাইলে ইউএনও বলেন, এ অর্থ আদায়ের বিষয়ে তিনি কিছুই জানেন না।এদিকে সরকারি জায়গা ব্যবহারের অনুমতি, দোকানিদের কাছ থেকে আদায়কৃত অর্থ এবং সেই অর্থ সরকারি কোষাগারে জমা হচ্ছে কি না—এসব বিষয়ে যথাযথ তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয়রা।
তাঁদের অভিযোগ, সরকারি জায়গা ব্যবহারের ক্ষেত্রে নিয়মনীতি অনুসরণ করা হয়েছে কি না এবং দোকানিদের কাছ থেকে আদায়কৃত অর্থের হিসাব স্বচ্ছভাবে রাখা হচ্ছে কি না, তা খতিয়ে দেখা প্রয়োজন।এবিষয়ে খুলনা জেলা প্রশাসক হুরে জান্নাত এর সাথে কথা হলে তিনি বলেন আমরা এখনো লিখিত অনুমতি দেয়নি তদন্ত পর্যায়ে আছে। সরকারি নির্দেশনা অনুযায়ী রাত ৮ পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ থাকবে,কোনো নাজ,গান, অবৈধ জোয়া নিষিদ্ধ। বিস্তারিত আরও বিষয় জানতে চাইলে তিনি বলেন আমি ব্যস্ত।
সম্পাদক ও প্রকাশক: এস আর নিরব। Office: ২০৫/৪, খান প্লাজা, (লিফটে ৭ রুম নং -৯ সি) ফকিরাপুল, কালভার্ট রোড, মতিঝিল, ঢাকা ১০০০, Mobil: 01713-086019
ই-পেপার