প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ২৭, ২০২৬, ১:২৭ এ.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ২৫, ২০২৬, ১০:০৭ অপরাহ্ণ
পাইকগাছা পৌরসভার ড্রেনেজ ব্যবস্থা পরিদর্শন করলেন এমপি আবুল কালাম আজাদ

পাইকগাছা ( খুলনা) প্রতিনিধি।।
খুলনা-৬ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মাওলানা আবুল কালাম আজাদ বলেছেন জলাবদ্ধতা নিরসন, ডেঙ্গু ও ম্যালেরিয়ার মতো রোগ প্রতিরোধে পরিস্কার পরিচ্ছন্নতার পাশাপাশি জনসচেতনতা বাড়ানো দরকার। তিনি বলেন অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা এবং যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলার কারণে একদিকে যেমন জলাবদ্ধতা সৃষ্টি সৃষ্টি হচ্ছে, অন্যদিকে ডেঙ্গু ও ম্যালেরিয়া সহ বিভিন্ন রোগ বালাইয়ের প্রকোপ বাড়ছে। এজন্য তিনি পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা গড়ে তোলা সহ সুষ্ঠু ব্যবস্থাপনার উপর গুরুত্ব দিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তাগিদ দেন। তিনি ২৫ আগস্ট মঙ্গলবার সকালে পাইকগাছা পৌরসভার ড্রেনেজ ব্যবস্থা পরিদর্শন এবং এলাকাবাসীর সাথে মতবিনিময় কালে এ-সব কথা বলেন। তিনি পৌরসভার ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডের বিভিন্ন এলাকা এবং পৌর বাজার সরেজমিন পরিদর্শন ও এলাকাবাসী এবং ব্যবসায়ীদের সাথে মতবিনিময় করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জলাবদ্ধতা নিরসন এবং জনস্বাস্থ্য সুরক্ষায় বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহসানারা বিনতে আহমেদ, পৌর নির্বাহী কর্মকর্তা লালু সরদার, জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা গোলাম সরোয়ার, জেলা কর্মপরিষদ সদস্য আলহাজ্ব মাওলানা আমিনুল ইসলাম, পৌর আমীর ডাঃ জিএম আসাদুল হক, এডভোকেট মোর্তজা জামান আলমগীর রুলু, পৌর সহকারী সেক্রেটারি মুহাম্মদ শফিয়ার রহমান, প্রাক্তন অধ্যাপক জিএমএম আজহারুল ইসলাম, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ শাকিলা আফরোজ, আব্দুল্লাহ আল মামুন, মাওলানা আব্দুল কাদীর ও মুজাহিদুল ইসলাম।
সম্পাদক ও প্রকাশক: এস আর নিরব। Office: ২০৫/৪, খান প্লাজা, (লিফটে ৭ রুম নং -৯ সি) ফকিরাপুল, কালভার্ট রোড, মতিঝিল, ঢাকা ১০০০, Mobil: 01713-086019
ই-পেপার