আকাশ দাশ সৈকত
চার বছরের চুক্তিতে ইংলিশ ক্লাব নিউক্যাসল ইউনাইটেড ছেড়ে আর্সেনালে যোগ দিয়েছেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার ব্রুনো গিমারায়েস।
বিশ্বকাপ শেষ হওয়ার পর থেকেই দুই ব্রাজিলিয়ান তারকা ব্রুনো গিমারায়েস ও ভিনিসিয়ুস জুনিয়রকে দলে ভেড়ানোর দৌড়ে ছিল আর্সেনাল। তবে রিয়াল মাদ্রিদের সঙ্গে ভিনিসিয়ুসের আরও ছয় বছরের চুক্তি নবায়ন হওয়ায় তাকে দলে টানার আশা ছাড়তে হয় গানারদের।
তবে ভিনিসিয়ুসকে হারালেও গিমারায়েসকে ঠিকই নিজেদের ডেরায় নিয়ে এসেছে আর্সেনাল। প্রায় ৭৫ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে নিউক্যাসল ইউনাইটেড থেকে এই ব্রাজিলিয়ান মিডফিল্ডারকে দলে ভিড়িয়েছে তারা। আজ আনুষ্ঠানিকভাবে গিমারায়েসের সঙ্গে চার বছরের চুক্তি সম্পন্ন করেছে গানাররা।
নতুন ক্লাবে যোগ দেওয়ার পর গিমারায়েস বলেন, ‘এই দলবদলটা আমার জন্য খুব কঠিন ছিল। কারণ নিউক্যাসল আমার কাছে অনেক আপন হয়ে উঠেছিল। তবে জীবনে আমি নতুন কিছু অভিজ্ঞতা নিতে চেয়েছি। নিজের এবং পরিবারের জন্য নতুন একটি চ্যালেঞ্জ নিতে আমি প্রস্তুত।’
এদিকে গিমারায়েস ও তার পরিবারের জন্য শুভকামনা জানিয়েছে নিউক্যাসল ইউনাইটেড। চলতি সপ্তাহের শুরুতেই স্পেনের লা মালাগায় নিউক্যাসলের অনুশীলন ক্যাম্প ছেড়েছিলেন এই ব্রাজিলিয়ান তারকা।
সম্পাদক ও প্রকাশক: এস আর নিরব। Office: ২০৫/৪, খান প্লাজা, (লিফটে ৭ রুম নং -৯ সি) ফকিরাপুল, কালভার্ট রোড, মতিঝিল, ঢাকা ১০০০, Mobil: 01713-086019